ঢাকা, ০৬ নভেম্বর ২০২৬ খ্রি.
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬১ জনকে গ্রেফতার করা হয়েছে।
তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (০৫ নভেম্বর ২০২৬) বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে এসব ব্যক্তিদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে তেজগাঁও থানা ১৯ জন, শেরেবাংলা নগর থানা ৮ জন, মোহাম্মদপুর থানা ২০ জন, আদাবর থানা ৪ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা ২ জন ও হাতিরঝিল থানা ৮ জন।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।