সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
খিলগাঁওয়ে পুলিশের অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহ-সম্পাদক গ্রেফতার রাজধানীতে ফ্র্যাঞ্চাইজ পদ্ধতিতে বাস পরিচালনা কার্যক্রমের উদ্বোধন জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে নরওয়ের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ বিমান ও পর্যটন খাতে স্বচ্ছতা নিশ্চিত করতে পাঁচ সদস্যের সাব-কমিটি গঠনের প্রস্তাব তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৬ জন গ্রেফতার তেজগাঁও বিভাগে পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৯৩ জন গ্রেফতার শ্যামলীতে ছিনতাইয়ের চেষ্টাকালে যুবক গ্রেফতার, ডিএমপির এসআরইউর অভিযান মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযান: নারী ও কিশোরসহ ১৩ জন গ্রেফতার ডিএমপির কঠোর নিরাপত্তায় শান্তিপূর্ণভাবে সম্পন্ন বিজয়া শোভাযাত্রা ও প্রতিমা বিসর্জন

বিমান ও পর্যটন খাতে স্বচ্ছতা নিশ্চিত করতে পাঁচ সদস্যের সাব-কমিটি গঠনের প্রস্তাব

  • প্রকাশিত: রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

শূন্য পদে দ্রুত নিয়োগ, আট মাসের কার্যক্রম ও কেনাকাটার প্রতিবেদন চেয়েছে সংসদীয় স্থায়ী কমিটি

নিজস্ব প্রতিবেদক 

ঢাকা, ১ নভেম্বর ২০২৬, রবিবার।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন খাতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি সুপারিশ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। বিমানবন্দর ব্যবস্থাপনা, কেনাকাটা, নিয়োগ ও বদলি কার্যক্রম তদারকির লক্ষ্যে পাঁচ সদস্যবিশিষ্ট একটি সাব-কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে।

রোববার (১ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে এসব প্রস্তাব ও সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি।

শোক প্রস্তাব গ্রহণ

বৈঠকের শুরুতে কমিটির সভাপতি আবুল কালাম আজাদ সিদ্দিকী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ এবং সাবেক সংসদ সদস্য, উপমন্ত্রী ও প্যানেল স্পিকার আঃ হাইয়ের মৃত্যুতে শোক প্রস্তাব উত্থাপন করেন। পরে প্রস্তাবটি কমিটিতে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

শূন্য পদে দ্রুত নিয়োগ ও যোগ্য জনবল পদায়নের সুপারিশ

বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও এর অধীন সংস্থাগুলোর শূন্য পদ যথাযথ বিধিবিধান অনুসরণ করে দ্রুত পূরণের সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি মন্ত্রণালয়ের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে যোগ্যতাসম্পন্ন জনবলকে উপযুক্ত পদে পদায়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

সিভিল এভিয়েশনের আট মাসের কার্যক্রম ও কেনাকাটার প্রতিবেদন চাওয়া

সংসদীয় কমিটি গত আট মাসে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (সিভিল এভিয়েশন) বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের অগ্রগতি এবং কেনাকাটাসংক্রান্ত বিস্তারিত প্রতিবেদন উপস্থাপনের সুপারিশ করে।

বৈঠকে জানানো হয়, বিদেশের সঙ্গে যেকোনো চুক্তি সম্পাদনের ক্ষেত্রে বাংলাদেশের জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।

পাঁচ সদস্যের সাব-কমিটি গঠনের প্রস্তাব

বেসামরিক বিমান চলাচল, বিমান পরিবহন ও পর্যটন খাতের কেনাকাটা, বদলি, নিয়োগ এবং বিমানবন্দরগুলোর সার্বিক ব্যবস্থাপনা তদারকির লক্ষ্যে একজন আহ্বায়ক ও চারজন সদস্য নিয়ে পাঁচ সদস্যবিশিষ্ট একটি সাব-কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হয়।

এ উদ্যোগের মাধ্যমে সংশ্লিষ্ট কার্যক্রমের তদারকি আরও জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

অধীনস্থ সংস্থাগুলোতে আকস্মিক পরিদর্শনের সিদ্ধান্ত

মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন সংস্থার কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ এবং প্রশাসনিক কার্যক্রমের বাস্তব চিত্র মূল্যায়নের লক্ষ্যে আকস্মিক পরিদর্শনের সিদ্ধান্ত গ্রহণ করে সংসদীয় কমিটি।

পাশাপাশি মন্ত্রণালয়ের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে নিয়মিত কমিটির বৈঠক আয়োজনের সুপারিশ করা হয়।

স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে দৃঢ় প্রত্যয়

বৈঠকে সংসদীয় কমিটি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও দক্ষতা নিশ্চিত করতে মন্ত্রণালয়ের পরিপূরক হিসেবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে।

বৈঠকে উপস্থিত ছিলেন যাঁরা

বৈঠকে কমিটির সদস্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি, আলতাফ হোসেন চৌধুরী এমপি, লুৎফুল্লাহেল মাজেদ এমপি, সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি, আলহাজ জসীম উদ্দীন আহমেদ এমপি, মোছাঃ সুরাইয়া জেরিন এমপি, শওকত আরা আক্তার এমপি, মোঃ কামরুল হাসান এমপি এবং মোঃ আবু তালিব এমপি অংশগ্রহণ করেন।

কমিটির বিশেষ আমন্ত্রণে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার গিয়াস উদ্দিন বৈঠকে উপস্থিত ছিলেন।

এ ছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews