শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন

ডিএমপির কঠোর নিরাপত্তায় শান্তিপূর্ণভাবে সম্পন্ন বিজয়া শোভাযাত্রা ও প্রতিমা বিসর্জন

  • প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

রাজধানীর ২৫৭টি পূজামণ্ডপে বিশেষ নিরাপত্তাব্যবস্থা, দায়িত্বে অতিরিক্ত ২ হাজার ৭২ পুলিশ সদস্য

শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমী উপলক্ষে রাজধানী ঢাকায় শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বিজয়া শোভাযাত্রা ও প্রতিমা বিসর্জনের আনুষ্ঠানিকতা। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সমন্বিত ও কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্যে গত বুধবার (২১ অক্টোবর ২০২৬) ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে দেবী দুর্গার বিদায় পর্ব অনুষ্ঠিত হয়।

বিজয়া দশমী উপলক্ষে ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে প্রতিমা বিসর্জনের শোভাযাত্রা শুরু হয়ে ওয়াইজঘাটে গিয়ে শেষ হয়। শোভাযাত্রার রুট, জনসমাগম ও সার্বিক নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে ডিএমপি নিরাপত্তাব্যবস্থা জোরদার করে। শোভাযাত্রা ও প্রতিমা বিসর্জন নির্বিঘ্ন রাখতে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করেন।

এর আগে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে রাজধানীর ২৫৭টি পূজামণ্ডপকে গুরুত্ব ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় চারটি শ্রেণিতে ভাগ করে নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করে ডিএমপি। পূজামণ্ডপগুলোতে দিনরাত ২৪ ঘণ্টা পুলিশি উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি সিসি ক্যামেরার মাধ্যমে নজরদারি করা হয়। গুরুত্বপূর্ণ পূজামণ্ডপের প্রবেশপথে স্থাপন করা হয় আর্চওয়ে।

নিয়মিত দায়িত্বের অতিরিক্ত হিসেবে ২ হাজার ৭২ জন পুলিশ সদস্যকে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত করা হয়। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত মোকাবিলায় প্রস্তুত রাখা হয় সোয়াট, এক্সপ্লোসিভ রিকভারি অ্যান্ড বম্ব ডিসপোজাল টিম, ডগ স্কোয়াড ও ক্রাইম সিন ইউনিটকে।

এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, ভুলতথ্য ও অপতথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা প্রতিরোধে জোরদার করা হয় সাইবার মনিটরিং কার্যক্রম। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট ইউনিটগুলো কাজ করে।

দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি পূজা উদযাপন কমিটি, মন্দির পরিচালনা কমিটি, স্বেচ্ছাসেবক ও নগরবাসীর সহযোগিতাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সবার সম্মিলিত প্রচেষ্টায় রাজধানীতে ধর্মীয় সম্প্রীতি ও উৎসবমুখর পরিবেশ বজায় রেখে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

ডিএমপির গৃহীত নিরাপত্তাব্যবস্থা এবং সংশ্লিষ্ট সবার সহযোগিতায় কোনো অপ্রীতিকর ঘটনার খবর ছাড়াই শান্তিপূর্ণভাবে বিজয়া শোভাযাত্রা ও প্রতিমা বিসর্জন সম্পন্ন হয়েছে। এর মধ্য দিয়ে রাজধানীতে শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতার সমাপ্তি ঘটে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews