বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন

পূর্বাচল ৩০০ ফিট এলাকায় রাজউকের অনুমোদনবিহীন বিলবোর্ড উচ্ছেদে যৌথ অভিযান

  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

পূর্বাচল ৩০০ ফিট ও জলসিঁড়ি আবাসিক এলাকা থেকে কাঞ্চন ব্রীজ সড়কের উভয় পার্শ্বে রাজউকের অনুমোদনবিহীন বিলবোর্ড অপসারণে ৫ম দিনের মতো যৌথ অভিযান পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক গুলশান বিভাগ।

রবিবার (০৪ অক্টোবর) সকাল ১০:০০ ঘটিকা থেকে শুরু হয়ে বিকেল ৫:১৫ ঘটিকা পর্যন্ত এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। যৌথ অভিযানে রাজউকের অনুমোদনবিহীন মোট ১৫টি অবৈধ বিলবোর্ড উচ্ছেদ করা হয়। অভিযানে ডিএমপির ট্রাফিক গুলশান বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, রাজউকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপনগর পরিকল্পনাবিদসহ রাজউকের একটি প্রতিনিধি টিম উপস্থিত ছিলেন।
সড়কের সৌন্দর্য রক্ষায় অনুমোদনহীন বিলবোর্ড উচ্ছেদে এই যৌথ অভিযান কার্যক্রম ধারাবাহিকভাবে চলমান থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews