রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৪৪৯ মামলা

  • প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২৪৪৯ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৪ টি বাস, ১ টি ট্রাক, ৯ টি সিএনজি ও ১৬ টি মোটরসাইকেলসহ মোট ৬৬ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ৩ টি বাস, ৪ টি ট্রাক, ১ টি কাভার্ডভ্যান, ৫ টি সিএনজি ও ৭৪ টি মোটরসাইকেলসহ মোট ১০০ টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৩ টি বাস, ১ টি ট্রাক, ২৩ টি কাভার্ডভ্যান, ৫৯ টি সিএনজি, ১৫৩ টি মোটরসাইকেলসহ মোট ২৮৫ টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ১২ টি বাস, ১৮ টি ট্রাক, ২৮ টি কাভার্ডভ্যান, ৪৭ টি সিএনজিসহ ও ১২০ টি মোটরসাইকেলসহ মোট ৩০৫ টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৬ টি বাস, ১ টি ট্রাক, ৮ টি ক্যাভার্ডভ্যান, ২১ টি সিএনজি ও ৪৫ টি মোটরসাইকেলসহ মোট ১২৯ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১৮ টি বাস, ২৭ টি ট্রাক, ৫২ টি কাভার্ডভ্যান, ৫৩ টি সিএনজি ও ১৮৮টি মোটরসাইকেলসহ মোট ৪৭৬ টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৬২ টি বাস, ১২ টি ট্রাক, ১৪ টি ক্যাভার্ডভ্যান, ৯৬ টি সিএনজি ও ২৬০ টি মোটরসাইকেলসহ মোট ৬৭০ টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৭১ টি বাস, ৬ টি ট্রাক, ১৪ টি কাভার্ডভ্যান, ৫০ টি সিএনজি ও ১১৯ টি মোটরসাইকেলসহ মোট ৪১৮ টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৪৯১টি গাড়ি ডাম্পিং ও ৩৮২ টি গাড়ি রেকার করা হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews