বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম :
খিলগাঁওয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক গ্রেফতার ফরিদপুরে গভীর রাতে পার্কিং করা বাসে দুর্বৃত্তদের আগুন, ঘুমন্ত চালক নিহত ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৪৪৭ মামলা তরুণদের রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণের আহ্বান ডেপুটি স্পিকারের ডিএমপির এসআরইউ’র অভিযানে দুই ছিনতাইকারী গ্রেফতার গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র তৃতীয় বৈঠক অনুষ্ঠিত ডিএমপির এসআরইউ’র অভিযানে দুই ছিনতাইকারী গ্রেফতার নগরবাসীর জানমালের নিরাপত্তায় রাজধানীজুড়ে ডিএমপির জোরালো চেকপোস্ট ও নজরদারি তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৮০ জন গ্রেফতার ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত।

ফরিদপুরে গভীর রাতে পার্কিং করা বাসে দুর্বৃত্তদের আগুন, ঘুমন্ত চালক নিহত

  • প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুর শহরের গোয়ালচামট নতুন বাসস্ট্যান্ড এলাকায় সড়কের পাশে পার্কিং করে রাখা একটি মিনিবাসে গভীর রাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় বাসের ভেতরে ঘুমিয়ে থাকা চালক কালাচাঁন মিয়া (৬০), যিনি কালাচাঁদ শেখ নামেও পরিচিত, আগুন ও ধোঁয়ায় প্রাণ হারান।

নিহত কালাচাঁনের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিগনগর গ্রামে। তিনি ফরিদপুর-টেকেরহাট-মাদারীপুর রুটে চলাচলকারী ‘কিশোর-তনয়’ পরিবহনের একটি লোকাল বাসের চালক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত পৌনে ২টা থেকে ৩টার মধ্যে কোনো এক সময় এ ঘটনা ঘটে। প্রতিদিনের মতো দিনের কাজ শেষে বাসটি গোয়ালচামট নতুন বাসস্ট্যান্ডের সামনে পার্কিং করে ভেতরেই ঘুমিয়ে ছিলেন চালক কালাচাঁন। গভীর রাতে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা বাসটিতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

মুহূর্তের মধ্যে আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে। এতে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়। আগুনের তীব্রতা ও ঘন ধোঁয়ায় বাসের ভেতরে আটকা পড়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন চালক। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং চালককে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকদের প্রাথমিক ধারণা, আগুনে দগ্ধ হওয়ার পাশাপাশি বিষাক্ত ধোঁয়ায় শ্বাসকষ্টের কারণে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে।

ফরিদপুর কোতোয়ালি থানা-পুলিশ জানিয়েছে, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। কারা এবং কী উদ্দেশ্যে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে, তা উদ্‌ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

এদিকে, গভীর রাতে ঘুমন্ত অবস্থায় একজন চালকের এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় নিহতের গ্রামের বাড়ি মুকসুদপুরের দিগনগর এবং পরিবহন শ্রমিকদের মধ্যে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews