রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত স্পীকারের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ৫ম বৈঠক অনুষ্ঠিত যাত্রাবাড়ী থানার অভিযানে গ্রেফতার ১৬ মতিঝিল বিভাগের অভিযানে গ্রেফতার ৬৫ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয় সংসদ ভবন মসজিদে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ১২৫৪ মামলা ত্রয়োদশ জাতীয় সংসদের শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেফতার সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত কমিটির ৮ম বৈঠক অনুষ্ঠিত তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত গ্রেফতার-৯৪

স্পীকারের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ৫ম বৈঠক অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

চতুর্থ অধিবেশন ১৮ নভেম্বর শেষ হবে, প্রতিদিন অধিবেশন শুরু বিকেল ৪টা ২০ মিনিটে

ঢাকা, ০৮ নভেম্বর ২০২৬: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপির সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ৫ম বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে কমিটির সদস্য, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি অংশগ্রহণ করেন।

বৈঠকে কমিটির সদস্য বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমান, এমপি; গয়েশ্বর চন্দ্র রায়, এমপি; অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, এমপি; স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, এমপি; ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি; চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি, এমপি; আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, এমপি; এ টি এম আজহারুল ইসলাম, এমপি এবং বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম, এমপি উপস্থিত ছিলেন।

বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের কার্যক্রম পরিচালনার জন্য সময় বরাদ্দ ও অধিবেশনের স্থায়িত্বকাল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি ছুটির দিন শুক্রবার ও শনিবার ব্যতীত প্রতিদিন বিকেল ৪টা ২০ মিনিটে অধিবেশন শুরু হবে এবং আগামী ১৮ নভেম্বর ২০২৬ তারিখে অধিবেশন সমাপ্ত হবে। তবে প্রয়োজন অনুযায়ী অধিবেশনের সময় ও কার্যদিবস পরিবর্তনের ক্ষমতা স্পীকারকে প্রদান করা হয়েছে।

বৈঠকে জানানো হয়, চতুর্থ অধিবেশনে উত্থাপনের জন্য একটি সরকারি বিল পাওয়া গেছে। এ ছাড়া তৃতীয় অধিবেশনের পর থেকে চতুর্থ অধিবেশনের পূর্ব পর্যন্ত তিনটি অধ্যাদেশ জারি হয়েছে। এগুলো হলো—পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬; মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬ এবং বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ, ২০২৬। অধ্যাদেশগুলো অধিবেশনের প্রথম বৈঠকে উপস্থাপন করা হবে।

সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী, এ অধিবেশনে প্রধানমন্ত্রীর উত্তর দেওয়ার জন্য ১৭৪টি এবং অন্যান্য মন্ত্রীদের জন্য ৩ হাজার ৫৭৭টি প্রশ্নসহ মোট ৩ হাজার ৭৫১টি প্রশ্ন পাওয়া গেছে। এ ছাড়া বিধি-৭১ অনুযায়ী মনোযোগ আকর্ষণের ৯২টি নোটিশ এবং বিধি-১৩১ অনুযায়ী সিদ্ধান্ত প্রস্তাবের ২৮১টি নোটিশ পাওয়া গেছে।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদ চত্বরকে ‘ধূমপানমুক্ত এলাকা’ ঘোষণার প্রস্তাব করলে উপস্থিত সদস্যরা তা স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করেন।

সংসদের সাউন্ড সিস্টেমের অগ্রগতি সম্পর্কে প্রধানমন্ত্রী জানতে চাইলে সংসদ সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়া জানান, গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধানে আগামীকাল ৯ নভেম্বর বিকেল ৩টা ৩০ মিনিটে সাউন্ড সিস্টেম উদ্বোধন করা হবে।

জাতীয় সংসদে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের অগ্রগতি সম্পর্কে আলোচনাকালে উপকমিটির আহ্বায়ক ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল জানান, সৌরবিদ্যুৎ প্রকল্পের মাধ্যমে ৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। সংসদ অধিবেশন চলাকালে প্রায় ৬ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে। উৎপাদিত বিদ্যুতের মাধ্যমে সংসদের চাহিদা পূরণের পাশাপাশি উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা সম্ভব হবে। এ সময় প্রধানমন্ত্রী বিদ্যুৎ সংরক্ষণের সুবিধা নিশ্চিত করে সৌরবিদ্যুৎ উৎপাদনের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

এ ছাড়া ডেপুটি স্পীকার ই-পার্লামেন্ট কার্যক্রম এবং জাতীয় সংসদ সচিবালয়ের শূন্য পদে জনবল নিয়োগের সর্বশেষ অগ্রগতি সম্পর্কে কমিটিকে অবহিত করেন।

বৈঠকে সাচিবিক সহযোগিতা করেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়া। এ সময় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews