শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬১ জন গ্রেফতার সকল ধর্মাবলম্বীর অংশগ্রহণে সাম্য, মানবিক মর্যাদা ও অধিকারভিত্তিক বাংলাদেশ গড়তে চাই: ডেপুটি স্পীকার রাজধানীতে পৃথক অভিযানে দুই ছিনতাইকারী গ্রেফতার করেছে এসআরইউ নওগাঁ সদর মডেল থানার নতুন চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রাজশাহী রেঞ্জ ডিআইজি ধামইরহাটে বিশেষ অভিযানে চোরাই মোটরসাইকেল উদ্ধার রাজধানীতে গাড়ির চোরাই যন্ত্রাংশের গোপন গোডাউনে অভিযান, ৭ লাখ টাকার মালামাল উদ্ধার; গ্রেফতার ৪ রাজধানীতে পৃথক অভিযানে তিন ছিনতাইকারী গ্রেফতার করেছে ডিএমপির স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ) যাত্রাবাড়ীতে ৩৭ পিস প্যাথেড্রিন ইনজেকশন ও ১০ লাখ টাকাসহ দুইজন গ্রেফতার করেছে এসআরইউ ধামইরহাটে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর শুভ উদ্বোধন জাতীয় সংসদ অধিবেশন উপলক্ষে ডিএমপির গণবিজ্ঞপ্তি

রাজধানীতে গাড়ির চোরাই যন্ত্রাংশের গোপন গোডাউনে অভিযান, ৭ লাখ টাকার মালামাল উদ্ধার; গ্রেফতার ৪

  • প্রকাশিত: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

ঢাকা, ০৬ নভেম্বর ২০২৬ খ্রি.

রাজধানীতে দামি গাড়ির মূল্যবান যন্ত্রাংশ চুরির সঙ্গে জড়িত একটি চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান থানা পুলিশ। এ সময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে উত্তর মুগদার একটি গোপন গোডাউনে অভিযান চালিয়ে প্রায় ৭ লাখ টাকা মূল্যের বিভিন্ন গাড়ির চোরাই যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন— মোঃ জসিম (৪০), মোঃ হারুন (৫০), আলামুন হুদা ওরফে মোল্লা (৬২) এবং সুলতান (৪২)।

গুলশান থানা পুলিশ সূত্রে জানা যায়, গুলশান থানায় দায়ের করা একটি মামলার তদন্তের অংশ হিসেবে বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে তথ্যপ্রযুক্তির সহায়তায় যাত্রাবাড়ী, মুগদা ও সবুজবাগ এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। এ সময় চক্রটির চার সদস্যকে গ্রেফতার করা হয়।

পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা উত্তর মুগদা এলাকায় চোরাই গাড়ির যন্ত্রাংশ মজুত রাখার একটি গোপন গোডাউনের তথ্য দেয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে বিভিন্ন মডেলের গাড়ির লুকিং গ্লাস, লুকিং গ্লাসের কভার ও বডি, গাড়ির লোগো, নোয়া গাড়ির হেডলাইট ও ব্যাকলাইটের কভার এবং বিভিন্ন গাড়ির দরজার বিটসহ প্রায় ৭ লাখ টাকা মূল্যের চোরাই যন্ত্রাংশ উদ্ধার করা হয়।

পুলিশের তথ্যমতে, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে রাজধানীর গুলশান, বনানী, ৩০০ ফিট, উত্তরা ও ধানমন্ডিসহ বিভিন্ন অভিজাত এলাকায় দামি গাড়ির মূল্যবান যন্ত্রাংশ চুরি করে আসছিল। বিশেষ করে দেশে সহজে পাওয়া যায় না—এমন গাড়ির যন্ত্রাংশ চুরি করে অধিক মূল্যে বিক্রির উদ্দেশ্যে তারা গোপন গোডাউনে মজুত করত।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গুলশান থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

এদিকে, চক্রটির সঙ্গে জড়িত অন্যান্য পলাতক সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে গুলশান থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews