ঢাকা, ০৩ নভেম্বর ২০২৬ খ্রি.
রাজধানীর তেজগাঁওয়ের কারওয়ান বাজার মোড় এলাকায় ছিনতাইয়ের চেষ্টাকালে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ, এসআরইউ।
গ্রেফতারকৃতরা হলো- মোঃ সাজেদুল ইসলাম সাইদুল (২৬) ও মোঃ মাসুম বিল্লাহ (২৭)।
ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ, এসআরইউ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩ নভেম্বর) রাত আনুমানিক ০১:৫০ ঘটিকায় মিরপুর ও তেজগাঁও এলাকায় ছিনতাই প্রতিরোধে বিশেষ অভিযান ও দায়িত্ব পালনকালে তেজগাঁও থানাধীন কারওয়ান বাজার মোড় এলাকায় ছিনতাইয়ের চেষ্টাকালে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডিএমপির হাতিরঝিল, কলাবাগান ও তেজগাঁও থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেফতারের পর তাদের তেজগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।