সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম :
চীফ হুইপের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি কর্তৃক ভূমি ভবন পরিদর্শন ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ৬নং সাব কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত ভাঙ্গায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২, গুরুতর আহত ২ সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত কমিটির ৬ষ্ঠ বৈঠক অনুষ্ঠিত জাতীয় সংসদ ভবনে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ, বিদ্যুৎ সাশ্রয়ে একাধিক সুপারিশ খিলগাঁওয়ে পুলিশের অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহ-সম্পাদক গ্রেফতার রাজধানীতে ফ্র্যাঞ্চাইজ পদ্ধতিতে বাস পরিচালনা কার্যক্রমের উদ্বোধন জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে নরওয়ের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২, গুরুতর আহত ২

  • প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

বেপরোয়া গতি ও ভুল পথে মোটরসাইকেল চালানোর কারণে দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি | ০২ নভেম্বর ২০২৬, সোমবার।

ফরিদপুরের ভাঙ্গায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক কলেজছাত্রসহ দুই তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই তরুণ গুরুতর আহত হয়েছেন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (২ নভেম্বর) ভাঙ্গা উপজেলার গোলচত্বর এলাকায় এক্সপ্রেসওয়ের খুলনাগামী লেনে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—ফরিদপুরের নগরকান্দা উপজেলার জিয়াকুলি গ্রামের ব্যবসায়ী শাহাদাত সরকারের ছেলে কলেজছাত্র স্বাধীন হোসেন সরকার (২০) এবং ভাঙ্গা পৌরসভার হাজরাটি গ্রামের দুলাল কাজীর ছেলে এজাজুল কাজী (২০)। এজাজুল পেশায় রাজমিস্ত্রি ছিলেন।

গুরুতর আহতরা হলেন—ভাঙ্গা পৌরসভার ভারইডাঙ্গা গ্রামের শওকত খানের ছেলে রাজন খান এবং নগরকান্দা উপজেলার জিয়াকুলি গ্রামের রহমান মাতুব্বরের ছেলে নাসিম মাতুব্বর (২০)।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুই মোটরসাইকেলে চার তরুণ ভাঙ্গার গোলচত্বর এলাকায় ঘুরতে আসেন। একপর্যায়ে স্বাধীন হোসেন সরকারের মোটরসাইকেলটি এক্সপ্রেসওয়ের খুলনাগামী লেন দিয়ে জিয়াকুলির দিকে যাচ্ছিল। অপরদিকে রাজন খানের মোটরসাইকেলটি দক্ষিণপাড় বাসস্ট্যান্ডের দিকে আসছিল।

এ সময় দ্রুতগতিতে চলা মোটরসাইকেল দুটি মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের তীব্রতায় দুই মোটরসাইকেলের দুই আরোহী ঘটনাস্থলেই নিহত হন। অপর দুই আরোহী গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত দুজনকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদ জানান, দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত এবং দুজন আহত হয়েছেন।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে বেপরোয়া গতি এবং একটি মোটরসাইকেল সঠিক পথে ও অপরটি ভুল পথে চলাচলের কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

এ মর্মান্তিক দুর্ঘটনায় দুই তরুণের অকালমৃত্যুতে তাঁদের পরিবার ও স্বজনদের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews