বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রাজশাহী রেঞ্জের জুলাই-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাতিরঝিলে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ দলের ৪ সদস্য গ্রেফতার প্রয়াত সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও স্পীকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে ভারপ্রাপ্ত স্পীকারের অংশগ্রহণ ডিএমপির মুগদা ও খিলক্ষেত থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ জন গ্রেফতার কালো ধোঁয়া নির্গমন: জুলাই মাসে ডিএমপির ৯১৫ মামলা ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯০৮ মামলা উত্তরায় চোর চক্রের তিন সদস্য গ্রেফতার; ২টি চোরাই ভ্যান উদ্ধার শাহজাহানপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জন গ্রেফতার, মামলা ৫৮ ১৩ হাজার পিস ইয়াবা ও ১১ কেজি গাঁজা উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি

ফেন্সিডিল ও প্রাইভেটকারসহ মাদক কারবারি গ্রেফতার-১-ডিবি উত্তরা

  • Update Time : বুধবার, ৪ অক্টোবর, ২০২৩
  • ৪৭১ Time View

বিশেষ-প্রতিনিধি:
রাজধানীর খিলগাঁও থেকে ফেন্সিডিল ও প্রাইভেটকারসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-উত্তরা বিভাগ। গ্রেফতারকৃতের নাম মোঃ মোশারফ হোসেন।
অভিযানে নেতৃত্ব দেওয়া ডিবি-উত্তরা বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়িচুরি প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার হাবিবুর রহমান জানান, মঙ্গলবার ঢাকা মহানগর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে তথ্য আসে কতিপয় ব্যক্তি একটি প্রাইভেটকারসহ খিলগাঁও এলাকায় মাদক বেচাকেনা করছে। এমন তথ্যের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এক পর্যায়ে বেলা সাড়ে তিনটায় খিলগাঁও এলাকার খিদমাহ হাসপাতারের সামনে থেকে ৫০ বোতল ফেন্সিডিলসহ মোশারফকে গ্রেফতার করা হয়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি ও জব্দ করা হয়।
সহকারী পুলিশ কমিশনার হাবিবুর রহমান আরো জানান, গ্রেফতারকৃত মোশারফ কুমিল্লা থেকে এসব ফেন্সিডিল ক্রয় করে ঢাকা শহরের বিভিন্ন স্থানে বিক্রি করে থাকে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তার বিরুদ্ধে ডিএমপির খিলগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews