মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম :
সংসদীয় কার্যক্রম আধুনিকায়নে ‘ই-বাংলাদেশ পার্লামেন্ট’ প্রকল্প বাস্তবায়ন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত তেজগাঁওয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে দুই ছিনতাইকারী গ্রেফতার* ডিবি মতিঝিলের অভিযানে যাত্রাবাড়ীতে ৩২০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতা ট্রাফিক আইন লঙ্ঘনে রাজধানীতে ডিএমপির ২,১৯১ মামলা, ডাম্পিং ৬৩৩ গাড়ি ধলপুর সিটি পল্লীতে পুলিশের বিশেষ অভিযান: মাদকের মূল ঘাঁটি উচ্ছেদ, জনমনে স্বস্তি চীফ হুইপের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি কর্তৃক ভূমি ভবন পরিদর্শন ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ৬নং সাব কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত ভাঙ্গায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২, গুরুতর আহত ২ সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত কমিটির ৬ষ্ঠ বৈঠক অনুষ্ঠিত

ট্রাফিক আইন লঙ্ঘনে রাজধানীতে ডিএমপির ২,১৯১ মামলা, ডাম্পিং ৬৩৩ গাড়ি

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

ঢাকা, ০৩ নভেম্বর ২০২৬: রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ১৯১টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এ সময় ৬৩৩টি গাড়ি ডাম্পিং এবং ৪২২টি গাড়ি রেকার করা হয়েছে।

ডিএমপি সূত্রে জানা যায়, সোমবার (২ নভেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে পরিচালিত বিশেষ অভিযানে এসব মামলা করা হয়।

অভিযানে ট্রাফিক বিভাগের আটটি অঞ্চলে মামলা ও যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

বিভাগভিত্তিক মামলার চিত্র:

  • রমনা বিভাগ: ১০৭টি মামলা।
  • লালবাগ বিভাগ: ১৩৪টি মামলা।
  • মতিঝিল বিভাগ: ৩৮৬টি মামলা।
  • ওয়ারী বিভাগ: ২৯৫টি মামলা।
  • তেজগাঁও বিভাগ: ২৮৭টি মামলা।
  • মিরপুর বিভাগ: ১৭৬টি মামলা।
  • উত্তরা বিভাগ: ৪৩০টি মামলা।
  • গুলশান বিভাগ: ৩৭৬টি মামলা।

বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, সর্বোচ্চ ৪৩০টি মামলা হয়েছে ট্রাফিক-উত্তরা বিভাগে। দ্বিতীয় সর্বোচ্চ ৩৮৬টি মামলা হয়েছে ট্রাফিক-মতিঝিল বিভাগে।

ডিএমপি জানায়, রাজধানীর সড়কে শৃঙ্খলা বজায় রাখা, যানজট নিয়ন্ত্রণ এবং ট্রাফিক আইন বাস্তবায়নের লক্ষ্যে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে। নগরবাসীর নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে ট্রাফিক বিভাগের এ অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews