মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম :
সংসদীয় কার্যক্রম আধুনিকায়নে ‘ই-বাংলাদেশ পার্লামেন্ট’ প্রকল্প বাস্তবায়ন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত তেজগাঁওয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে দুই ছিনতাইকারী গ্রেফতার* ডিবি মতিঝিলের অভিযানে যাত্রাবাড়ীতে ৩২০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতা ট্রাফিক আইন লঙ্ঘনে রাজধানীতে ডিএমপির ২,১৯১ মামলা, ডাম্পিং ৬৩৩ গাড়ি ধলপুর সিটি পল্লীতে পুলিশের বিশেষ অভিযান: মাদকের মূল ঘাঁটি উচ্ছেদ, জনমনে স্বস্তি চীফ হুইপের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি কর্তৃক ভূমি ভবন পরিদর্শন ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ৬নং সাব কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত ভাঙ্গায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২, গুরুতর আহত ২ সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত কমিটির ৬ষ্ঠ বৈঠক অনুষ্ঠিত

ডিবি মতিঝিলের অভিযানে যাত্রাবাড়ীতে ৩২০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতা

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

 

ঢাকা, ০৩ নভেম্বর ২০২৬ খ্রি.

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে ৩২০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মতিঝিল বিভাগ।

গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ আওরঙ্গজেব ওরফে রিয়াদ (৪০) ও ২। বিলকিছ বেগম (৪০)।

গোয়েন্দা মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, গত সোমবার (০২ অক্টোবর) রাত ৯:১০ ঘটিকায় যাত্রাবাড়ী থানাধীন রায়েরবাগ এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ৩২০০ পিস ইয়াবা ও দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক কারবারি। তারা দেশের বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে যাত্রাবাড়ী থানাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিক্রি করতো মর্মে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews