বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় সংসদ অধিবেশন উপলক্ষে ডিএমপির গণবিজ্ঞপ্তি নওগাঁর ধামইরহাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু “ত্রয়োদশ জাতীয় সংসদের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত” বাংলাদেশকে অভিবাসন গন্তব্য হিসেবে গড়ে তুলতে হবে -স্পীকার শিশু অধিকার সুরক্ষায় সংসদীয় ককাসের প্রথম বৈঠক অনুষ্ঠিত ডেপুটি স্পিকারের সঙ্গে র‍্যামন ম্যাগসেসে পুরস্কারপ্রাপ্ত রুনা খানের সৌজন্য সাক্ষাৎ স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত কসোভোর রাষ্ট্রদূতের সাক্ষাৎ অনুষ্ঠিত পার্লামেন্টারি ককাস অন হিউম‌্যান রাইটস এ‌্যান্ড পিস” এর প্রথম বৈঠক অনুষ্ঠিত কর্তব্যরত অবস্থায় আহত পুলিশ সদস্যকে দেখতে হাসপাতালে ডিএমপি কমিশনার সংসদীয় কার্যক্রম আধুনিকায়নে ‘ই-বাংলাদেশ পার্লামেন্ট’ প্রকল্প বাস্তবায়ন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

জাতীয় সংসদ অধিবেশন উপলক্ষে ডিএমপির গণবিজ্ঞপ্তি

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

আগামী ০৯ নভেম্বর ২০২৬ খ্রি. ত্রয়োদশ জাতীয় সংসদের ৪র্থ অধিবেশন অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত অধিবেশন নির্বিঘ্নে চলা নিশ্চিতকরণকল্পে শেরেবাংলা নগরস্থ জাতীয় সংসদ ভবন ও পার্শ্ববর্তী এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা করা প্রয়োজন, সেহেতু আমি নিম্নস্বাক্ষরকারী ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬) এর ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে নিম্নলিখিত এলাকায় ০৮ নভেম্বর ২০২৬ খ্রি. রোজ রবিবার রাত ১২:০০ টা হতে সকল প্রকার অস্ত্রশস্ত্র, বিস্ফোরক দ্রব্য, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং যে কোন প্রকার সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ ঘোষণা করছি।

“এলাকা”

ময়মনসিংহ রোডের মহাখালী ক্রসিং হতে পুরাতন বিমানবন্দর হয়ে বাংলামোটর ক্রসিং পর্যন্ত, বাংলামোটর লিংক রোডের পশ্চিম প্রান্ত হতে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা পর্যন্ত, পান্থপথের পূর্ব প্রান্ত হতে গ্রীন রোডের সংযোগস্থল হয়ে ফার্মগেট পর্যন্ত, মিরপুর রোডের শ্যামলী মোড় হতে ধানমন্ডি-১৬ (পুরাতন-২৭) নং সড়কের সংযোগস্থল, রোকেয়া সরণির সংযোগস্থল হতে পুরাতন ৯ম ডিভিশন (উড়োজাহাজ) ক্রসিং হয়ে বিজয় সরণি পর্যটন ক্রসিং, ইন্দিরা রোডের পূর্ব প্রান্ত হতে মানিক মিয়া এভিনিউ এর পশ্চিম প্রান্ত, জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকা এবং এই সীমানার মধ্যে অবস্থিত সমুদয় রাস্তা ও গলিপথ।

ত্রয়োদশ জাতীয় সংসদের ৪র্থ অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।

বৃহস্পতিবার (০৫ নভেম্বর ২০২৬) ডিএমপির কমিশনার মোসলেহ্‌ উদ্দিন আহমদ, বিপিএম-সেবা স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ আদেশ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews