বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় সংসদ অধিবেশন উপলক্ষে ডিএমপির গণবিজ্ঞপ্তি নওগাঁর ধামইরহাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু “ত্রয়োদশ জাতীয় সংসদের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত” বাংলাদেশকে অভিবাসন গন্তব্য হিসেবে গড়ে তুলতে হবে -স্পীকার শিশু অধিকার সুরক্ষায় সংসদীয় ককাসের প্রথম বৈঠক অনুষ্ঠিত ডেপুটি স্পিকারের সঙ্গে র‍্যামন ম্যাগসেসে পুরস্কারপ্রাপ্ত রুনা খানের সৌজন্য সাক্ষাৎ স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত কসোভোর রাষ্ট্রদূতের সাক্ষাৎ অনুষ্ঠিত পার্লামেন্টারি ককাস অন হিউম‌্যান রাইটস এ‌্যান্ড পিস” এর প্রথম বৈঠক অনুষ্ঠিত কর্তব্যরত অবস্থায় আহত পুলিশ সদস্যকে দেখতে হাসপাতালে ডিএমপি কমিশনার সংসদীয় কার্যক্রম আধুনিকায়নে ‘ই-বাংলাদেশ পার্লামেন্ট’ প্রকল্প বাস্তবায়ন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

নওগাঁর ধামইরহাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:
নওগাঁর ধামইরহাটে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রিমন হোসেন (২১) নামের এক যুবক নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার ফার্সিপাড়া রোডে এই দুর্ঘটনা ঘটে। নিহত রিমন হোসেন ধামইরহাট উপজেলার ৪নং উমার ইউনিয়নের বেলঘরিয়া গ্রামের মো. আব্দুর রহিম ফিটন এর ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রিমন হোসেন মোটরসাইকেল নিয়ে ফার্সিপাড়া রোড দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে তার মুখোমুখি ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

ধামইরহাট থানার পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews