বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম :
ডেপুটি স্পিকারের সঙ্গে র‍্যামন ম্যাগসেসে পুরস্কারপ্রাপ্ত রুনা খানের সৌজন্য সাক্ষাৎ স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত কসোভোর রাষ্ট্রদূতের সাক্ষাৎ অনুষ্ঠিত পার্লামেন্টারি ককাস অন হিউম‌্যান রাইটস এ‌্যান্ড পিস” এর প্রথম বৈঠক অনুষ্ঠিত কর্তব্যরত অবস্থায় আহত পুলিশ সদস্যকে দেখতে হাসপাতালে ডিএমপি কমিশনার সংসদীয় কার্যক্রম আধুনিকায়নে ‘ই-বাংলাদেশ পার্লামেন্ট’ প্রকল্প বাস্তবায়ন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত তেজগাঁওয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে দুই ছিনতাইকারী গ্রেফতার* ডিবি মতিঝিলের অভিযানে যাত্রাবাড়ীতে ৩২০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতা ট্রাফিক আইন লঙ্ঘনে রাজধানীতে ডিএমপির ২,১৯১ মামলা, ডাম্পিং ৬৩৩ গাড়ি ধলপুর সিটি পল্লীতে পুলিশের বিশেষ অভিযান: মাদকের মূল ঘাঁটি উচ্ছেদ, জনমনে স্বস্তি চীফ হুইপের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পার্লামেন্টারি ককাস অন হিউম‌্যান রাইটস এ‌্যান্ড পিস” এর প্রথম বৈঠক অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

ঢাকা, ০৪ নভেম্বর ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদের নবগঠিত পার্লামেন্টারি ককাস অন হিউম‌্যান রাইটস এ‌্যান্ড পিস (Parliamentary Caucus on Human Rights and Peace ) বিষয়ক সংসদীয় ককাস এর প্রথম বৈঠক আজ জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত হয়। ককাসের সভাপতি ফাহিমা নাসরিন এমপি এর সভাপতিত্বে ককাসের সদস‌্য হুমাম কাদের চৌধুরী এমপি, সাঈদ আল নোমান এমপি ,মীর আহমাদ বিনকাসেম এমপি, মোহাম্মদ নাজিবুর রহমান এমপি, মো: আবুল হাসনাত এমপি, জহরত আদিব চৌধুরী এমপি, সানজিদা ইসলাম এমপি, আন্না মিনজ এমপি অংশগ্রহণ করেন।

ককাসের সভাপতি ও সদস্যবৃন্দ মানবাধিকার ও শান্তি বিষয়ক সংসদীয় ককাসের পৃষ্ঠপোষক জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব‌্যারিস্টার কায়সার কামাল বৈঠকে অংশ নেন।

বৈঠকের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত এবং গুম,খুন, বিচার বহির্ভূত হত‌্যাকান্ডে নিহতদের আত্নার শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়।

নবগঠিত এ ককাসের কর্ম পরিকল্পনা নিয়ে আলোচনাপর্বে ডেপুটি স্পীকার বলেন, বিগত সময়ে যারা মানবাধিকার লংঘন করেছে এবং যারা ভিকটিম তাদের সনাক্ত করে একটি গ্রহণযোগ‌্য চিত্র তুলে ধরে ভবিষ‌্যতে যাতে এ ধরণের কর্মকান্ড আর সংঘটিত না হয় সে বিষয়ে সজাগ ও সচেতনতার সাথে কাজ করে যাওয়ার উদ্দেশে এই ককাস গঠন করা হয়েছে ।মানবাধিকার লংঘনকারী যাতে ভিকটিম সাজার চেষ্টা না করে সে বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করার আহবান জানান তিনি।

ডেপুটি স্পীকার নির্বাহী বিভাগকে নিরপেক্ষভাবে কাজ করে এই ককাসের কর্মকান্ডকে ত্বরান্বিত করার আহবান জানান। বাংলাদেশে এর আগে এ ধরনের সংসদীয় ককাস গঠিত হয়নি উল্লেখ করে ডেপুটি স্পীকার বলেন, এই কমিটিকে একটি কার্যকারী কমিটি হিসেবে গড়ে তুলতে একটি টিম ওয়ার্ক হিসেবে সকলকে একযোগে কাজ করতে হবে । এ লক্ষ‌্যে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় ও তথ‌্য ও সম্প্রচার মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সমন্বয়ে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে ককাসটিকে একটি শক্তিশালী পরিকাঠামো হিসেবে দাঁড় করাতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান তিনি।

এছাড়াও কমিটির কর্মপরিধি আরও সম্প্রসারিত করার লক্ষে ককাসের সভাপতি ও সদস্যবৃন্দ মানবাধিকার নিয়ে কাজ করা বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সংগঠন, সংস্থা ও বিভিন্ন বিশ্ববিদ‌্যালয়ের সাথে যোগাযোগ রক্ষা ও এসংক্রান্ত সভা সেমিনার ও গবেষণাকর্মে ককাসের সদস্যদের অংশগ্রহণের বিষয়ে গুরুত্বারোপ করেন। পরবর্তী প্রজন্মকে একটি স্বচ্ছ ও জবাবদিহিমুলক সরকার ,নিরপেক্ষ বিচার ব‌্যাবস্থা নিশ্চিতকরণে ভূমিকা রাখার আশাবাদ ব‌্যক্ত করেন ককাস সদস‍্যবৃন্দ ।

বৈঠকে জাতীয় সংসদ সচিবালয়, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews