রাজধানীর যাত্রাবাড়ীতে অভিযান পরিচালনা করে ৩৭ পিস অবৈধ নেশাজাতীয় প্যাথেড্রিন ইনজেকশন ও নগদ ১০ লাখ টাকাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) স্পেশাল রেসপন্স ইউনিট (SRU)।
গ্রেফতারকৃতরা হলো- মোঃ মানিক (২৭) ও মুক্তা আক্তার (২৯)।
এসআরইউ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৪ নভেম্বর) যাত্রাবাড়ী থানাধীন ধলপুর মাদ্রাসা রোডের একটি জিম সেন্টারের সামনে অভিযান পরিচালনা করে দুইজনকে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ৩৭ পিস প্যাথেড্রিন ইনজেকশন এবং নগদ ১০ লাখ টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।