রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত স্পীকারের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ৫ম বৈঠক অনুষ্ঠিত যাত্রাবাড়ী থানার অভিযানে গ্রেফতার ১৬ মতিঝিল বিভাগের অভিযানে গ্রেফতার ৬৫ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয় সংসদ ভবন মসজিদে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ১২৫৪ মামলা ত্রয়োদশ জাতীয় সংসদের শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেফতার সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত কমিটির ৮ম বৈঠক অনুষ্ঠিত তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত গ্রেফতার-৯৪

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয় সংসদ ভবন মসজিদে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামালের অংশগ্রহণ

ঢাকা, ০৮ নভেম্বর ২০২৬: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে দেশ ও জাতির শান্তি, অগ্রগতি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের উদ্যোগে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ নভেম্বর) বাদ জোহর জাতীয় সংসদ ভবন মসজিদে আয়োজিত এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি।

পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে বিশেষ দোয়া ও মোনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বীর মুক্তিযোদ্ধা এবং জুলাই গণঅভ্যুত্থান-২০২৪-এর শহীদদের রুহের মাগফেরাত কামনা করা হয়। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা এবং দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে আত্মোৎসর্গকারী ব্যক্তিদের আত্মার শান্তি কামনা করা হয়।

এ সময় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পীকার ও ডেপুটি স্পীকার, মন্ত্রিপরিষদের সদস্য, চিফ হুইপ, হুইপ এবং সংসদ সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। পাশাপাশি দেশের সার্বিক শান্তি, অগ্রগতি, সমৃদ্ধি ও কল্যাণ এবং জাতীয় সংসদের কার্যক্রমের সফলতা কামনা করে মহান আল্লাহ তায়ালার দরবারে বিশেষ মোনাজাত করা হয়। মুসলিম উম্মাহর ঐক্য ও সমৃদ্ধি প্রতিষ্ঠার জন্যও দোয়া করা হয়।

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় মসজিদের সিনিয়র ইমাম মো. আবু রায়হান পবিত্র দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

অনুষ্ঠানে জাতীয় সংসদের সংসদ সদস্য, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews