ঢাকা, ১১ নভেম্বর ২০২৬ খ্রি.
রাজধানীর যাত্রাবাড়ীতে বাস থেকে ছিনতাইকালে দুই ছিনতাইকারীকে হাতেনাতে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ)।
গ্রেফতারকৃতরা হলো- ১। রাজু মোল্লা (৩০) ও ২। আবুল কালাম (২৬)।
ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক ০৭:৫০ ঘটিকায় যাত্রাবাড়ী থানাধীন যাত্রাবাড়ী চৌরাস্তা ফ্লাইওভারের নিচে ছিনতাই প্রতিরোধে অভিযান পরিচালনা করে বিভাগটির একটি অভিযানিক দল। এ সময় বাস থেকে ছিনতাই করার সময় তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই ও মাদকসহ একাধিক রয়েছে।
গ্রেফতারকৃতদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য যাত্রাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।