বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
খিলগাঁওয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক গ্রেফতার ফরিদপুরে গভীর রাতে পার্কিং করা বাসে দুর্বৃত্তদের আগুন, ঘুমন্ত চালক নিহত ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৪৪৭ মামলা তরুণদের রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণের আহ্বান ডেপুটি স্পিকারের ডিএমপির এসআরইউ’র অভিযানে দুই ছিনতাইকারী গ্রেফতার গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র তৃতীয় বৈঠক অনুষ্ঠিত ডিএমপির এসআরইউ’র অভিযানে দুই ছিনতাইকারী গ্রেফতার নগরবাসীর জানমালের নিরাপত্তায় রাজধানীজুড়ে ডিএমপির জোরালো চেকপোস্ট ও নজরদারি তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৮০ জন গ্রেফতার ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত।

ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৪৪৭ মামলা

  • প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

ঢাকা, ১১ নভেম্বর ২০২৬ খ্রি.

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে গত ২৪ ঘন্টায় ২৪৪৭ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ১টি বাস, ৩টি ট্রাক, ৫টি কাভার্ড ভ্যান, ৫টি সিএনজি ও ২৭টি মোটরসাইকেলসহ মোট ৯৬টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১৬টি বাস, ১০টি ট্রাক, ২টি কাভার্ড ভ্যান ১০টি সিএনজি ও ৮৬টি মোটরসাইকেলসহ মোট ১৫০টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ২৯টি বাস, ৪টি ট্রাক, ১৩টি কাভার্ড ভ্যান, ৫৫টি সিএনজি ও ২০৪টি মোটরসাইকেলসহ মোট ৩৮০টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৩৫টি বাস, ৪৫টি ট্রাক, ৩৬টি কাভার্ডভ্যান, ৬২টি সিএনজিসহ ও ২১৪টি মোটরসাইকেলসহ মোট ৫০৫টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৭টি বাস, ৭টি ট্রাক, ৮টি ক্যাভার্ডভ্যান, ২৭টি সিএনজি ও ১০৫টি মোটরসাইকেলসহ মোট ২১৬টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১৪টি বাস, ৭টি ট্রাক, ১৭টি কাভার্ড ভ্যান, ৩৩টি সিএনজি ও ২০১টি মোটরসাইকেলসহ মোট ৩৩৯টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ১৭টি বাস, ১০টি ট্রাক, ১৪টি ক্যাভার্ডভ্যান, ৫৬টি সিএনজি ও ১১৩টি মোটরসাইকেলসহ মোট ৩০১টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ২২টি বাস, ৮টি ট্রাক, ২৩টি কাভার্ডভ্যান, ৬৩টি সিএনজি ও ১৫৭টি মোটরসাইকেলসহ মোট ৪৬০টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে ৬৮৬টি গাড়ি ডাম্পিং ও ২২৫টি গাড়ি রেকার করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews