বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
খিলগাঁওয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক গ্রেফতার ফরিদপুরে গভীর রাতে পার্কিং করা বাসে দুর্বৃত্তদের আগুন, ঘুমন্ত চালক নিহত ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৪৪৭ মামলা তরুণদের রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণের আহ্বান ডেপুটি স্পিকারের ডিএমপির এসআরইউ’র অভিযানে দুই ছিনতাইকারী গ্রেফতার গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র তৃতীয় বৈঠক অনুষ্ঠিত ডিএমপির এসআরইউ’র অভিযানে দুই ছিনতাইকারী গ্রেফতার নগরবাসীর জানমালের নিরাপত্তায় রাজধানীজুড়ে ডিএমপির জোরালো চেকপোস্ট ও নজরদারি তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৮০ জন গ্রেফতার ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত।

ডেপুটি স্পিকারের সঙ্গে সুসঙ্গ আদর্শ বিদ্যানিকেতনের শিক্ষক-শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ

  • প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

ঢাকা, ১১ নভেম্বর ২০২৬, বুধবার।

বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তাঁর নির্বাচনী এলাকার সুসঙ্গ আদর্শ বিদ্যানিকেতনের ৫৭ সদস্যবিশিষ্ট শিক্ষক-শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল।

আজ বুধবার জাতীয় সংসদ ভবনে ডেপুটি স্পিকারের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় তিনি শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে আন্তরিক কুশল বিনিময় করেন এবং তাঁদের শিক্ষা, প্রতিষ্ঠান ও সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

সাক্ষাৎকালে ডেপুটি স্পিকার বলেন, বাংলাদেশ জাতীয় সংসদ ভবন দক্ষিণ এশিয়ার অন্যতম নান্দনিক ও আধুনিক স্থাপত্য নিদর্শন। বিশ্বখ্যাত মার্কিন স্থপতি লুইস আই কান এ অনন্য স্থাপনার নকশা প্রণয়ন করেন। জাতীয় সংসদ গ্রন্থাগারে শত বছরের পুরোনো বই, গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দলিল-দস্তাবেজ, ১৯৩৭ সালের রেকর্ডপত্র এবং পাকিস্তান আমলের বিভিন্ন মূল্যবান নথি সংরক্ষিত রয়েছে। দেশ-বিদেশের বহু গবেষক তাঁদের গবেষণার প্রয়োজনে এই গ্রন্থাগার ব্যবহার করেন।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “তোমরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। ভবিষ্যতে দেশ পরিচালনা ও রাষ্ট্র গঠনে তোমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। তোমাদের মধ্য থেকেই একদিন চিকিৎসক, বিসিএস কর্মকর্তা, প্রকৌশলী, আইনজীবী ও সংসদ সদস্য তৈরি হবে। তাই এখন থেকেই নিয়মিত পড়াশোনা, অধ্যবসায় ও নিষ্ঠার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।”

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনের পাশাপাশি মেধা ও যোগ্যতার স্বীকৃতিস্বরূপ বৃত্তি ও স্কলারশিপ অর্জনের জন্য চেষ্টা করতে হবে। ভবিষ্যতে তাঁদের এমন সাফল্যে নিজ হাতে সম্মাননা প্রদান করতে পারলে তিনি আনন্দিত হবেন। একই সঙ্গে মা-বাবার মুখ উজ্জ্বল করার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান। আগামী দিনের একটি মানবিক, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গঠনে শিক্ষার্থীদের দায়িত্বশীল ভূমিকা রাখার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।

শিক্ষকদের উদ্দেশে ডেপুটি স্পিকার বলেন, শিক্ষার গুণগত মান উন্নয়নের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। তাদের সুপ্ত প্রতিভা ও সৃজনশীলতা বিকাশে উপযুক্ত শিক্ষার পরিবেশ সৃষ্টি করতে হবে। এ ক্ষেত্রে শিক্ষকদের আন্তরিকতা, পেশাদারত্ব ও দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সাক্ষাৎ শেষে শিক্ষক-শিক্ষার্থীরা ডেপুটি স্পিকারের সঙ্গে ফটোসেশনে অংশ নেন। জাতীয় সংসদ ভবন পরিদর্শন এবং সংসদীয় কার্যক্রম সম্পর্কে সরাসরি জানার সুযোগ করে দেওয়ায় তাঁরা ডেপুটি স্পিকারের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় প্রতিনিধিদলটি জাতীয় সংসদ ভবন, সংসদ গ্রন্থাগার, প্রধানমন্ত্রীর কার্যালয়, বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিআইপি কার্যালয় এবং জাতীয় সংসদের অধিবেশন কার্যক্রম প্রত্যক্ষ করার সুযোগ পায়। ঐতিহাসিক জাতীয় সংসদ ভবনের স্থাপত্যশৈলী ও সংসদীয় কার্যক্রম কাছ থেকে দেখার অভিজ্ঞতা শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আনন্দ, আগ্রহ ও উৎসাহের সৃষ্টি করে।

এ সময় জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

শিক্ষাই জাতির মেরুদণ্ড। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের রাষ্ট্রনায়ক, নেতৃত্ব ও উন্নত বাংলাদেশের নির্মাতা—এমন প্রত্যাশা নিয়ে শেষ হয় এই সৌহার্দ্যপূর্ণ ও অনুপ্রেরণামূলক সৌজন্য সাক্ষাৎ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews