রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন

সাহসিকতা ও সেবার স্বীকৃতি: পুলিশ পদক পেলেন ৯৮ সদস্য

  • প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
সাহসিকতা, কর্তব্যনিষ্ঠা, পেশাগত দক্ষতা ও জনসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ পুলিশের ৯৮ সদস্যকে চার ক্যাটাগরিতে পুলিশ পদক প্রদান করা হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে রাজধানীর রাজারবাগ অডিটরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে নির্বাচিত পুলিশ সদস্যদের হাতে এসব পদক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, বিপিএম।

২০২৫ সালের পুলিশ পদকের আওতায় ১ মার্চ ২০২৫ থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত সময়ে দায়িত্ব পালনকালে সাহসিকতা, পেশাগত দক্ষতা ও সেবামূলক কর্মকাণ্ডে বিশেষ অবদানের জন্য যোগ্য পুলিশ সদস্যদের এই পদক দেওয়া হয়।

পদকপ্রাপ্তদের মধ্যে অসমসাহসিকতা, বীরত্বপূর্ণ কর্মকাণ্ড, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্‌ঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, পেশাগত দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলাপূর্ণ আচরণের স্বীকৃতি দেওয়া হয়েছে।

চার ক্যাটাগরিতে পদকপ্রাপ্তদের মধ্যে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) পেয়েছেন ১৩ জন, যার মধ্যে একজন মরণোত্তর। বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা পেয়েছেন ১৮ জন। এছাড়া রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) পেয়েছেন ২৩ জন এবং রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)-সেবা পেয়েছেন ৪৪ জন।

প্রতিবছর পুলিশ সদস্যদের সাহসিকতা, পেশাগত দক্ষতা, কর্তব্যনিষ্ঠা ও জনসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে পুলিশ পদক প্রদান করা হয়।

পদক প্রদান অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, পদকপ্রাপ্ত পুলিশ সদস্য এবং মরণোত্তর পদকপ্রাপ্ত সদস্যের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews