বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন

ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন দূতাবাসের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

  • প্রকাশিত: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

বিশেষায়িত পুলিশ ইউনিটের সক্ষমতা বাড়াতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ, বিপিএম-সেবা-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স (ভারপ্রাপ্ত আমেরিকান রাষ্ট্রদূত) ত্রিশিতা মওলাসহ একটি প্রতিনিধিদল।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুর ১২টায় ডিএমপি কমিশনারের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে বিশেষায়িত পুলিশ ইউনিটের সক্ষমতা বৃদ্ধি, প্রশিক্ষণ, প্রযুক্তিগত দক্ষতা এবং পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

এ সময় ডিএমপি কমিশনার সোয়াট (SWAT), বোম্ব ডিসপোজাল ইউনিট (BDU) এবং কে-নাইন (K-9) টিমের মতো বিশেষায়িত ইউনিট গঠন ও সক্ষমতা বৃদ্ধিতে যুক্তরাষ্ট্রের ধারাবাহিক সহযোগিতার জন্য মার্কিন প্রতিনিধিদলকে ধন্যবাদ জানান। বিশেষ করে বাংলাদেশে উগ্রবাদ ও সন্ত্রাসবাদ দমনে যুক্তরাষ্ট্রের সহযোগিতার বিষয়টি তুলে ধরেন তিনি।

সাক্ষাৎকালে জিএসএফ হাইতি মিশনে ডিএমপির সোয়াট সদস্য ও বোম্ব টেকনিশিয়ান সরবরাহ করায় মার্কিন প্রতিনিধিদল ডিএমপি কমিশনারের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। ভবিষ্যতেও প্রশিক্ষণ ও পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে তাঁরা আগ্রহ প্রকাশ করেন।

একই সঙ্গে রাজধানীর পুরো কূটনৈতিক এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপির উদ্যোগে SPEAR টিম গঠন করায় মার্কিন প্রতিনিধিদল ডিএমপিকে ধন্যবাদ জানান।

সৌজন্য সাক্ষাৎ শেষে মার্কিন প্রতিনিধিদল ডিএমপির SWAT, Bomb Disposal Unit (BDU) এবং K-9 Team-এর কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় সংশ্লিষ্ট ইউনিটগুলোর কার্যক্রম, সক্ষমতা এবং ব্যবহৃত বিভিন্ন আধুনিক প্রযুক্তি সম্পর্কে প্রতিনিধিদলকে অবহিত করা হয়।

সাক্ষাৎটি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার মধ্যে প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি ও পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে চলমান সমন্বয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews