শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৭০ জন গ্রেফতার পৃথিবীর যেকোনো জাতির চেয়ে বাংলার দামাল সন্তানেরা বেশি সাহসী: স্পিকার উত্তরা পশ্চিম থানা পুলিশের অভিযানে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা গ্রেফতার গুলিস্তানে পরিবহন শ্রমিকদের জন্য ডিএমপি ট্রাফিক বিভাগ ও নিরাময়ের ফ্রি মেডিকেল ক্যাম্প লালবাগে যুবলীগের ওয়ার্ড সদস্য গ্রেফতার ছিনতাই প্রতিরোধ ও মাদকবিরোধী পৃথক অভিযানে তিনজনকে গ্রেফতার করেছে এসআরইউ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৫১৮ মামলা মিরপুরে ৯ লাখ ২৫ হাজার টাকার জালনোটসহ একজন গ্রেফতার প্রকৃত গণতন্ত্রের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের ভাগ্যোন্নয়ন সম্ভব- স্পীকার লালবাগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতা গ্রেফতার

গুলিস্তানে পরিবহন শ্রমিকদের জন্য ডিএমপি ট্রাফিক বিভাগ ও নিরাময়ের ফ্রি মেডিকেল ক্যাম্প

  • প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

ঢাকা, ১৪ নভেম্বর ২০২৬ খ্রি.

রাজধানীর গুলিস্তানে পরিবহন শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ ও নিরাময় ডিজিটাল সার্ভিস লিমিটেড।

শনিবার (১৪ নভেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত গুলিস্তানের ফুলবাড়ীয়া বিআরটিসি ভবনের দ্বিতীয় তলায় এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ডিএমপি ট্রাফিক বিভাগের তত্ত্বাবধানে আয়োজিত এ ক্যাম্পে বাসচালক, সুপারভাইজার, হেলপার ও কাউন্টারম্যানদের বিভিন্ন শারীরিক সমস্যার চিকিৎসাসেবা প্রদান করা হয়। নিরাময় ডিজিটাল সার্ভিস লিমিটেডের দুই বিশেষজ্ঞ চিকিৎসক সাবিহা হায়দার ও রুফাইদা তাসমিন মোট ৩৯ জন পরিবহন শ্রমিককে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় স্বাস্থ্যপরামর্শ দেন।

মেডিকেল ক্যাম্পটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ডিএমপির ট্রাফিক লালবাগ বিভাগ। এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগের জন্য সেবাগ্রহীতা পরিবহন শ্রমিকরা ডিএমপি ট্রাফিক বিভাগ ও নিরাময় ডিজিটাল সার্ভিস লিমিটেডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews