ঢাকা, ১৪ নভেম্বর ২০২৬ খ্রি.
রাজধানীতে ছিনতাই প্রতিরোধ ও মাদকবিরোধী পৃথক অভিযান পরিচালনা করে তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ) -এর ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ ও ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগ।
গ্রেফতারকৃতরা হলো-১। মিরাজুল ইসলাম (২৫) ২। তানভীর হোসেন (২৭) ও ৩। মোঃ আরিফুল ইসলাম (২৫)।
ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ সূত্রে জানা যায়, শুক্রবার (১৩ নভেম্বর) রাত আনুমানিক ০৮:৩০ ঘটিকায় যাত্রাবাড়ী থানাধীন যাত্রাবাড়ী চৌরাস্তা ফ্লাইওভারের নিচে ছিনতাইয়ের চেষ্টাকালে মিরাজুল ইসলাম ও তানভীর হোসেনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকের একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য যাত্রাবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
অপরদিকে, ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগ সূত্রে জানা যায়, শুক্রবার (১৩ নভেম্বর) রাত আনুমানিক ০৮:৩০ ঘটিকায় শেরেবাংলা নগর থানাধীন বাণিজ্য মেলার মাঠ থেকে মাদক সেবনরত অবস্থায় আরিফুল ইসলামকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আরিফুলকে বিজ্ঞ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে।