সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৯১৫ মামলা

  • প্রকাশিত: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২৯১৫ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৫ টি বাস, ৫ টি কাভার্ডভ্যান, ১৭ টি সিএনজি ও ২৩ টি মোটরসাইকেলসহ মোট ১২০ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১৬ টি বাস, ৫ টি ট্রাক,   ১৩ টি সিএনজি ও ১০১টি মোটরসাইকেলসহ মোট ১৭৬টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ২১ টি বাস, ১ টি ট্রাক, ১৯ টি কাভার্ডভ্যান, ৫৮ টি সিএনজি ও ২৩৬ টি মোটরসাইকেলসহ মোট ৪১৪ টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ২৭ টি বাস, ৪০ টি ট্রাক, ২৪ টি কাভার্ডভ্যান, ৬২ টি সিএনজিসহ ও ১৫৯ টি মোটরসাইকেলসহ মোট ৪৩২ টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে  ১২ টি বাস, ৩ টি ট্রাক, ৪ টি ক্যাভার্ডভ্যান, ২০ টি সিএনজি ও ৭৭ টি মোটরসাইকেলসহ মোট ১৬০ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১৩ টি বাস, ২৫ টি ট্রাক, ৩৪ টি কাভার্ড ভ্যান, ৪২ টি সিএনজি ও ১৪৬ টি মোটরসাইকেলসহ মোট ৩৪৪ টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ২৫ টি বাস, ৬ টি ট্রাক, ১৬ টি ক্যাভার্ডভ্যান, ৫২ টি সিএনজি ও ১৬৯ টি মোটরসাইকেলসহ মোট ৩৯৬ টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ১০০ টি বাস, ১৬ টি ট্রাক, ৪৫টি কাভার্ডভ্যান, ৯৯ টি সিএনজি ও ২৬৯ টি মোটরসাইকেলসহ মোট ৮৭৩ টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে ৫৭৭ টি গাড়ি ডাম্পিং ও ৪৩০ টি গাড়ি রেকার করা হয়েছে।

রবিবার (১১ অক্টোবর) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews