বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২৮, মামলা ৫৩ ডিবি ওয়ারীর অভিযানে ভেজাল ঔষধ ও তৈরির সরঞ্জামসহ ৩ জন গ্রেফতার ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪১৪, মামলা ৫৯ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪৭, মামলা ৫৮ শিক্ষক দিবসে ১০২ গুণী শিক্ষককে প্রধানমন্ত্রীর জাতীয় সম্মাননা প্রদান পূর্বাচল ৩০০ ফিট এলাকায় রাজউকের অনুমোদনবিহীন বিলবোর্ড উচ্ছেদে যৌথ অভিযান ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪১৪, মামলা ৫৯ ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২২২৯ মামলা ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন দূতাবাসের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সাহসিকতা ও সেবার স্বীকৃতি: পুলিশ পদক পেলেন ৯৮ সদস্য

ডিবি ওয়ারীর অভিযানে ভেজাল ঔষধ ও তৈরির সরঞ্জামসহ ৩ জন গ্রেফতার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

শিশুদের সিরাপসহ বিপুল পরিমাণ অনুমোদনহীন ঔষধ উদ্ধার; ডিবি প্রধানের প্রেস ব্রিফিং

নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল ও অনুমোদনহীন ঔষধ, বিভিন্ন ধরনের প্যাকেজিং সামগ্রী এবং ঔষধ তৈরির সরঞ্জামসহ তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ওয়ারী বিভাগ (ডিবি)।

গ্রেফতারকৃতরা হলেন—আব্দুল্লা আল-মামুন (৪২), মোঃ সাজু (৩৩) ও মোঃ সজীব (২৬)।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) ডিবি ওয়ারী বিভাগের পক্ষ থেকে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে অভিযানের বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।

ডিবি ওয়ারী বিভাগ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৬ অক্টোবর) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিবি ওয়ারী বিভাগের একটি আভিযানিক দল মোহাম্মদপুর থানাধীন ঢাকা উদ্যান রোডের ব্লক-সি এলাকার একটি ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে অভিযান পরিচালনা করে। এ সময় ওই তিনজনকে গ্রেফতার করা হয়।

অভিযানে তাঁদের হেফাজত থেকে বিভিন্ন ধরনের সিরাপ, ক্যাপসুল, শ্যাম্পু, ফেসওয়াশ, হাইজিন ওয়াশ, সাবান, পাউডার, ট্যাবলেটসহ বিপুল পরিমাণ ভেজাল ও অনুমোদনহীন ঔষধ উদ্ধার করা হয়।

উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে—১৯২টি KIDZ Omega Liquid 100ml সিরাপ, ১০০ বক্স LACTOFLEX Capsules, ৩০টি Facy GLOW Face Wash, ১৫০টি Detox Plus Shampoo, ৭০টি Pedia Vox Kid Syrup, ৩০০ পাতা Osearc-CD ক্যাপসুল, ৫ কেজি Oriva Hapes সাদা পাউডার, ৫০টি BIOKET Active Shampoo, ৮০০টি KIDICARE Syrup Plus 100ml, ৭০টি ZERO DAN Shampoo, ৪০টি KETCOR-Z Shampoo এবং ১০টি Nutramide Syrup।

এছাড়া উদ্ধার করা হয়েছে ১৫০টি INTA CLEAN HYGIENE WASH-এর খালি মোড়ক, মোড়কবিহীন ৮০ বোতল Hygiene Wash, ৩০০টি PERMIMITE Soap-এর খালি মোড়ক, ৮০টি Spiruva (Spirulina) লিফলেট, ১০০টি ফেসওয়াশের পলিথিন, ৩০০টি লেবেলবিহীন সিরাপের বোতল, ৪০০টি সাদা প্লাস্টিকের কৌটা, ১০০টি লেবেলবিহীন সাদা ট্যাবলেট এবং ৫০০টি সবুজ রঙের খালি ক্যাপসুল সেল।

অভিযানে ঔষধ তৈরির কাজে ব্যবহৃত ৩টি সিলিন্ডার, ১টি ফুয়েল লাগানোর মেশিন, ২টি ক্যাপসুল ভরার মেশিন, ১০ কেজি ফুয়েল (পলিথিন), ৬টি ক্যাপসুল ভরার যন্ত্রাংশ এবং ২টি লেবেল লাগানোর সাঁচ জব্দ করা হয়েছে।

ডিবি ওয়ারী বিভাগ জানায়, উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে শিশুদের ব্যবহারের জন্য বাজারজাত করা কয়েকটি সিরাপ ও লিকুইড পণ্যও রয়েছে। ভেজাল ও অনুমোদনহীন এসব পণ্য শিশুদের স্বাস্থ্য ও জীবনের জন্য গুরুতর ঝুঁকি তৈরি করতে পারে। বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

ডিবি জানায়, ভেজাল ঔষধ সামগ্রী ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রাখার অভিযোগে গ্রেফতারকৃত তিনজনের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।

এ ঘটনায় ভেজাল ঔষধের উৎস, প্রস্তুতকারক, সরবরাহকারী এবং এর সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।

ডিবি ওয়ারী বিভাগের কর্মকর্তারা জানান, জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ ভেজাল ও অনুমোদনহীন ঔষধের বিরুদ্ধে আইনানুগ অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews