শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন

বনানী পূজামণ্ডপ পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপি, দর্শনার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়

  • প্রকাশিত: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক | ঢাকা

রাজধানীর বনানীতে শারদীয় দুর্গাপূজার পূজামণ্ডপ পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) মো. আলী হোসেন ফকির, বিপিএম। শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) সন্ধ্যায় কামাল আতাতুর্ক এভিনিউ-সংলগ্ন বনানী মাঠে গুলশান-বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশন আয়োজিত দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনকালে তাঁরা উপস্থিত দর্শনার্থী ও পূজারিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় উৎসবস্থলে সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, পূজারি ও দর্শনার্থীদের উপস্থিতিতে পূজামণ্ডপ প্রাঙ্গণ ছিল উৎসবমুখর।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ, ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের চেয়ারম্যান ও বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল, গুলশান সোসাইটির সভাপতি ব্যারিস্টার ওমর সাদাত, বনানী সোসাইটির সভাপতি শওকত আলী ভূঁইয়া এবং গুলশান-বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশনের সভাপতি অলোক সাহাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

দুর্গাপূজায় নিরাপত্তায় পুলিশের বিশেষ ব্যবস্থা

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ পুলিশ সারাদেশে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পূজামণ্ডপে আগত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং নির্বিঘ্নে ধর্মীয় উৎসব উদযাপনের পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট পুলিশ ইউনিটগুলো কাজ করছে।

বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধা ও সহাবস্থানের ঐতিহ্যকে সমুন্নত রেখে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

সার্বিক নিরাপত্তাব্যবস্থা ও প্রশাসনের সহযোগিতায় সারাদেশে উৎসাহ-উদ্দীপনা এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হচ্ছে।

ধর্ম যার যার, উৎসবের আনন্দ সবার—সম্প্রীতি, নিরাপত্তা ও পারস্পরিক শ্রদ্ধায় এগিয়ে যাক বাংলাদেশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews