শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নগরবাসীর সুবিধায় অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট: আবেদন পদ্ধতি, প্রয়োজনীয় কাগজপত্র ও সময়সীমা যাত্রাবাড়ী থানার বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৬ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৭৫৯, মামলা ৪২ ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪ ঘণ্টায় ডিএমপির ২,৮১৩ মামলা, ডাম্পিং ৬৯৮ গাড়ি রমনা কালী মন্দিরের চোরাই স্বর্ণ উদ্ধার ও মূল আসামিসহ ৩ জনকে গ্রেফতার করেছে শাহবাগ থানা পুলিশ ডিএমপির সেপ্টেম্বর মাসের অপরাধ পর্যালোচনা সভা: বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ হলেন যারা ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৬৪, মামলা ৪২ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৬৪, মামলা ৪২ ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৯১৫ মামলা magic red casino ukgc license gamstop explained for UK players

রমনা কালী মন্দিরের চোরাই স্বর্ণ উদ্ধার ও মূল আসামিসহ ৩ জনকে গ্রেফতার করেছে শাহবাগ থানা পুলিশ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

রাজধানীর শাহবাগ থানাধীন ঐতিহ্যবাহী শ্রী শ্রী রমনা কালী মন্দিরের স্বর্ণ চুরির চাঞ্চল্যকর ঘটনার মূল রহস্য উদঘাটন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের শাহবাগ থানা পুলিশ। ঘটনার সাথে জড়িত মূল অভিযুক্ত ৩ জনকে চোরাই স্বর্ণ সহ গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো- ১। লিপি কর্মকার (২৯) ২। অর্ণব রায় দীপ্ত (৩০) ও ৩। মোঃ মুহিন (৩৭)।
শাহবাগ থানা সূত্রে জানা যায়, বুধবার (০৭ অক্টোবর) সকাল অনুমান ০৮:৪৫ ঘটিকা হতে বিকাল ০৪:০০ ঘটিকার মধ্যে যেকোনো সময় অজ্ঞাতনামা চোর শ্রী শ্রী রমনা কালী মন্দিরের অনুমান ৬ আনা ওজনের স্বর্ণ যার আনুমানিক মূল্য ৮০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে শাহবাগ থানা পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করে এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহসহ তথ্য-প্রযুক্তির সহায়তায় চোর শনাক্তকরণে মাঠে নামে।

সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও আধুনিক তথ্য-প্রযুক্তির সহায়তায় ডিএমপির উত্তরখান থানাধীন দোবাদিয়া এলাকায় রবিবার (১১ অক্টোবর) সকাল ১১.৩০ ঘটিকায় অভিযান চালিয়ে চুরির সাথে সরাসরি জড়িত আসামি লিপি কর্মকার ও তার স্বামী অর্ণব রায় দীপ্ত-কে আটক করে শাহবাগ থানা পুলিশ। পরবর্তীতে আসামীদের দেয়া তথ্যের ভিত্তিতে দক্ষিণখান থানাধীন সাদিয়া জুয়েলার্সে অভিযান পরিচালনা করা হয়। সেখান থেকে চোরাই স্বর্ণ কেনার অপরাধে সোমবার ( ১২ অক্টোবর) বিকাল ৩.০০ ঘটিকায় দোকান মালিক মুহিনকে গ্রেপ্তার করে তার হেফাজত থেকে ২ আনা ১ রতি ৪ পয়েন্ট স্বর্ণ উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত লিপি কর্মকার ও অর্ণব রায় দীপ্ত বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় চুরির দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বিধি মোতাবেক আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং ঘটনার সাথে অন্য কারো সম্পৃক্ততা রয়েছে কি না তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews