বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত বেতার-টিভিসহ তথ্য মন্ত্রণালয়ের ১৫ প্রতিষ্ঠান শক্তিশালীকরণে উচ্চপর্যায়ের কমিটি গঠনের সিদ্ধান্ত ফ্যাসিবাদী নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাস প্রতিহত করতে সরকার ও বিরোধী দল ঐক্যবদ্ধ: হুইপ দুলু ভোটাররা পাশে থাকলেও রাজপথের সংঘাতে নামবেন না: এমপি বাবর ট্রাফিক পুলিশের তৎপরতায় বকশিবাজার ক্রসিং থেকে বিদেশি মদসহ গ্রেফতার এক ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ৪১৯১ মামলা এসআরইউ’র অভিযানে যাত্রাবাড়ীতে ছিনতাইয়ের চেষ্টাকালে তিনজন গ্রেফতার রমনা ও কাওরান বাজার এলাকায় বিশেষ অভিযানে গ্রেফতার ১০ খিলগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় আটক এক এসআরইউ’র অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের এক নেতা গ্রেফতার

ভোটাররা পাশে থাকলেও রাজপথের সংঘাতে নামবেন না: এমপি বাবর

  • প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

গোপালগঞ্জ প্রতিনিধি:

নির্বাচনে সাধারণ মানুষ তাঁকে ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করেছেন, ভবিষ্যতেও ভোট দেবেন। তবে শেখ হাসিনার প্রত্যাবর্তন ইস্যুকে কেন্দ্র করে গোপালগঞ্জের চলমান রাজনৈতিক উত্তেজনায় এসব ভোটারকে রাজপথে পাশে পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর আলী।

সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সাধারণ মানুষ তাঁকে ভোট দিয়েছেন, কিন্তু রাজনৈতিক সংঘাত বা মারামারিতে অংশ নিতে তাঁরা রাজপথে নামবেন না।

গোপালগঞ্জে সাম্প্রতিক হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় নিজের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানিয়ে বাবর আলী বলেন, তাঁর বাড়ির অধিকাংশ মালামাল লুটপাট ও পুড়িয়ে দেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় তিনি এখনো এলাকায় ফিরতে পারেননি।

এসব হামলার পেছনে ব্যক্তিগত কোনো বিরোধ নয়, বরং শেখ হাসিনার প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বৃহত্তর রাজনৈতিক পরিকল্পনা রয়েছে বলে দাবি করেন তিনি। তাঁর মতে, গোপালগঞ্জে আওয়ামী লীগের সাংগঠনিক ও আদর্শিক ভিত্তি শক্তিশালী। বিপরীতে বিএনপির সাংগঠনিক অবস্থান এখনো দুর্বল। এ অবস্থায় দলকে শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে সংগঠন গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।

বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলা-বাণিজ্য, সাধারণ মানুষকে হয়রানি এবং পুলিশকে ব্যবহার করে রাজনৈতিক প্রতিপক্ষকে চাপে রাখার অভিযোগ অস্বীকার করেন বাবর আলী। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে গোপালগঞ্জে হওয়া ২০ থেকে ২৫টি মামলায় কোনো নিরীহ ব্যক্তি আসামি হয়ে থাকলে সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাঁদের অব্যাহতি দেওয়ার জন্য তিনি সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন। বিএনপি প্রতিহিংসার রাজনীতি করবে না বলেও দাবি করেন তিনি।

এদিকে আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যান প্রার্থীদের বিএনপিতে যোগদান এবং স্থানীয় সরকার নির্বাচনে তাঁদের প্রার্থী করার প্রতিশ্রুতির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, কোনো ব্যক্তি যোগ্য ও স্থানীয়ভাবে গ্রহণযোগ্য হলে তাঁকে প্রার্থী করার বিষয়টি বিবেচনা করা যেতে পারে।

সাক্ষাৎকারে গোপালগঞ্জের রাজনৈতিক পরিস্থিতি, বিএনপির সাংগঠনিক দুর্বলতা, সাম্প্রতিক সহিংসতা এবং নির্বাচনী জনসমর্থনের সীমাবদ্ধতা নিয়েও নিজের অবস্থান তুলে ধরেন সংসদ সদস্য ডা. কে এম বাবর আলী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews