বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত বেতার-টিভিসহ তথ্য মন্ত্রণালয়ের ১৫ প্রতিষ্ঠান শক্তিশালীকরণে উচ্চপর্যায়ের কমিটি গঠনের সিদ্ধান্ত ফ্যাসিবাদী নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাস প্রতিহত করতে সরকার ও বিরোধী দল ঐক্যবদ্ধ: হুইপ দুলু ভোটাররা পাশে থাকলেও রাজপথের সংঘাতে নামবেন না: এমপি বাবর ট্রাফিক পুলিশের তৎপরতায় বকশিবাজার ক্রসিং থেকে বিদেশি মদসহ গ্রেফতার এক ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ৪১৯১ মামলা এসআরইউ’র অভিযানে যাত্রাবাড়ীতে ছিনতাইয়ের চেষ্টাকালে তিনজন গ্রেফতার রমনা ও কাওরান বাজার এলাকায় বিশেষ অভিযানে গ্রেফতার ১০ খিলগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় আটক এক এসআরইউ’র অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের এক নেতা গ্রেফতার

ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ৪১৯১ মামলা

  • প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

ঢাকা, ২৫ নভেম্বর ২০২৬ খ্রি.

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে গত ২৪ ঘন্টায় ৪১৯১টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ২টি বাস, ৯টি কাভার্ডভ্যান, ২৭টি সিএনজি ও ২৭টি মোটরসাইকেলসহ মোট ১৫৪ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১০টি বাস, ৪ টি ট্রাক, ১টি কাভার্ডভ্যান, ১৮টি সিএনজি ও ১২২টি মোটরসাইকেলসহ মোট ১৯৭টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ১২টি বাস ও ২৪৫টি মোটরসাইকেলসহ মোট ৪১৭টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৫৭টি বাস, ৪৩টি ট্রাক, ৫৫টি কাভার্ডভ্যান, ১১৫টি সিএনজি ও ১৮৫ টি মোটরসাইকেলসহ মোট ৫৮২ টি মামলা হয়েছে।

অপরদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৪টি বাস, ৩টি ট্রাক ১৩টি ক্যাভার্ডভ্যান, ৫৭টি সিএনজি ও ১১১ টি মোটরসাইকেলসহ মোট ২৮৮ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ২৭টি বাস, ১৪টি ট্রাক, ৬২টি ক্যাভার্ডভ্যান, ১০৮ টি সিএনজি ও ৪৭৪টি মোটরসাইকেলসহ মোট ৮২০টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৩৬টি বাস, ৩৪টি ট্রাক, ৩৭টি ক্যাভার্ডভ্যান, ১৫৬টি সিএনজি ও ২৬৩ টি মোটরসাইকেলসহ মোট ৭৩৬টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৫২ টি বাস, ২৩টি ট্রাক, ৪৭ টি কাভার্ডভ্যান, ১৩৪ টি সিএনজি ও ৩৬৬ টি মোটরসাইকেলসহ মোট ৯৯৭ টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে ৭৯০টি গাড়ি ডাম্পিং ও ৮৫১টি গাড়ি রেকার করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews