মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
রমনা ও কাওরান বাজার এলাকায় বিশেষ অভিযানে গ্রেফতার ১০ খিলগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় আটক এক এসআরইউ’র অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের এক নেতা গ্রেফতার এসআরইউ’র অভিযানে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও শ্রমিক লীগের তিন নেতা গ্রেফতার রাজধানীতে এসআরইউ’র অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও ছিনতাইকারী গ্রেফতার ইসলামাবাদের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন স্পীকার রাজধানীতে এসআরইউ’র অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও ছিনতাইকারী গ্রেফতার এসআরইউ’র অভিযানে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও শ্রমিক লীগের তিন নেতা গ্রেফতার ডিএমপির অক্টোবর মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত বর্তমান সংসদ জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ও প্রত্যাশা পূরণে কাজ করে যাচ্ছে – স্পীকার

রমনা ও কাওরান বাজার এলাকায় বিশেষ অভিযানে গ্রেফতার ১০

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

ঢাকা, ২৪ নভেম্বর ২০২৬ খ্রি.

রাজধানীর রমনা ও তেজগাঁওয়ের কাওরান বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মোবাইল ছিনতাইকারী ও মাদকসহ মোট ১০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) স্পেশাল রেসপন্স ইউনিটের স্পেশাল সাপোর্ট গ্রুপ বিভাগ। এ সময় তাদের কাছ থেকে মাদকদ্রব্য, নগদ অর্থ ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো-১। মো. ইব্রাহীম (৩২), ২। মিঠু মোল্লা (৩০), ৩। মো. আনিছুর রহমান নাহিদ (২৬), ৪। রফিকুল (৩৩),৫। মো. মনির ইসলাম (১৯), ৬। রাকিব (১৭), ৭। রাশেদুল (২৫), ৮। মো. ইমরান (২১), ৯। মো. নিহাদ (১৯) ও ১০। মো. ইব্রাহিম (৩০)। এদের মধ্যে ২ জন মোবাইল ছিনতাইকারী এবং ৮ জন মাদকসহ গ্রেফতার হয়েছে।

এসআইউ সূত্রে জানা যায়, সোমবার (২৩ নভেম্বর) রাত ০৮.০০ ঘটিকা হতে ১০.০০ ঘটিকা পর্যন্ত অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। অভিযান চলাকালে গ্রেফতারকৃতদের হেফাজত থেকে ৫ পুরিয়া গাঁজা ও গাঁজা সেবনের উপকরণ, ৩ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ১ লাখ ১৫ হাজার ৯৯৫ টাকা এবং ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews