সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম :
ইসলামাবাদের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন স্পীকার রাজধানীতে এসআরইউ’র অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও ছিনতাইকারী গ্রেফতার এসআরইউ’র অভিযানে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও শ্রমিক লীগের তিন নেতা গ্রেফতার ডিএমপির অক্টোবর মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত বর্তমান সংসদ জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ও প্রত্যাশা পূরণে কাজ করে যাচ্ছে – স্পীকার যাত্রাবাড়ীতে চাঞ্চল্যকর চুরির ঘটনায় স্বর্ণালংকার ও টাকা উদ্ধারসহ দুইজন গ্রেফতার স্পীকারের সাথে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার ধামইরহাটে নবমুসলিম পরিবারকে ‘ফিরোজ ও দোলা মানবকল্যাণ ফাউন্ডেশন’-এর সহায়তা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের চার নেতাকর্মীকে গ্রেফতার করেছে ডিএমপির লালবাগ থানা পুলিশ। স্পীকারের সাথে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত স্লোভেনিয়ার রাষ্ট্রদূত

রাজধানীতে এসআরইউ’র অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও ছিনতাইকারী গ্রেফতার

  • প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

ঢাকা, ২৩ নভেম্বর ২০২৬ খ্রি.

রাজধানীর বনানীতে বিশেষ অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা ও তেজগাঁওয়ের কাওরান বাজার এলাকায় ছিনতাইয়ের চেষ্টাকালে এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ডিএমপির স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ)।

গ্রেফতারকৃতরা হলো-১। মাহাবুবুল আলম জোবায়ের (৩৭) ও ২। মোহাম্মদ আলী (৪৫)।

এসআরইউ সূত্রে জানা যায়, রবিবার (২২ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক ০৭:৪০ ঘটিকায় বনানী থানাধীন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মাহাবুবুল আলম জোবায়েরকে গ্রেফতার করে এসআরইউ’র ইনভেস্টিগেশন টিম-১। মাহবুব আলম বনানী থানার ২০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক এবং বর্তমানে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সদস্য। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য গ্রেফতারকৃতকে বনানী থানায় হস্তান্তর করা হয়েছে।

অন্যদিকে, সোমবার (২৩ নভেম্বর) সকাল আনুমানিক ০৬:৫০ ঘটিকায় তেজগাঁও থানাধীন কাওরান বাজার এলাকায় ছিনতাই প্রতিরোধে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ছিনতাইয়ের চেষ্টাকালে মোহাম্মদ আলীকে গ্রেফতার করে এসআরইউ’র ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ। এসময় তার হেফাজত হতে দুই গ্রাম গাঁজাও উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত মোহাম্মদ আলী ও উদ্ধারকৃত গাঁজা তেজগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews