বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদ জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ও প্রত্যাশা পূরণে কাজ করে যাচ্ছে – স্পীকার যাত্রাবাড়ীতে চাঞ্চল্যকর চুরির ঘটনায় স্বর্ণালংকার ও টাকা উদ্ধারসহ দুইজন গ্রেফতার স্পীকারের সাথে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার ধামইরহাটে নবমুসলিম পরিবারকে ‘ফিরোজ ও দোলা মানবকল্যাণ ফাউন্ডেশন’-এর সহায়তা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের চার নেতাকর্মীকে গ্রেফতার করেছে ডিএমপির লালবাগ থানা পুলিশ। স্পীকারের সাথে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত স্লোভেনিয়ার রাষ্ট্রদূত ভাঙ্গায় সহিংসতা ও অগ্নিসংযোগ, হামলায় কৃষক দল নেতা নিহত তেজগাঁওয়ে মাদকদ্রব্য সেবনকালে একজনকে গ্রেফতার করেছে এসআরইউ মিরপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের পাঁচ নেতা গ্রেফতার ভাটারা থানা পুলিশের পৃথক অভিযান: বসুন্ধরা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক নেতাসহ গ্রেফতার ২

স্পীকারের সাথে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত স্লোভেনিয়ার রাষ্ট্রদূত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

ঢাকা, ১৯ নভেম্বর, ২০২৬ খ্রিঃ

বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত স্লোভেনিয়ার রাষ্ট্রদূত তোমাজ মেনসিন। আজ স্পীকারের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি বলেন, বাংলাদেশের ও স্লোভেনিয়ার মধ্যে দীর্ঘ সময়ের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি যুগোস্লাভিয়া সফর করেন। যুগোস্লাভিয়ার রাষ্ট্রপতি মার্শাল টিটো ছিলেন একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব। তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পর থেকেই তৎকালীন যুগোস্লাভিয়ার সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক বিকশিত হয়েছে।

স্পীকার বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা ছিল অনেক অপেক্ষার। ১৯৪৭ সালে দেশ ভাগের পরও আমাদের গণতান্ত্রিক উত্তরণ সম্ভব হয়নি। ১৯৭০ এর সাধারণ নির্বাচনে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর না করায় মহান মুক্তিযুদ্ধের সূচনা হয়। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের স্বাধীনতা অর্জিত হলেও গণতন্ত্র অধরাই থেকে যায়। বিভিন্ন সময়ের সামরিক ও স্বৈরাচারী শাসন এদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে প্রতিহত করে। তিনি বলেন, বিগত ১৬ বছরের প্রহসনের নির্বাচনে এদেশে স্বৈরাচারী শাসনের মাধ্যমে জনগণের সাংবিধানিক অধিকার নস্যাৎ করা হয়।

স্পীকার বলেন, গুম, খুন, অর্থ পাচার ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে বিগত আওয়ামী লীগ সরকার ক্ষমতাকে স্থায়ীভাবে কুক্ষিগত করে। ২০২৪ এর জুলাই গণ অভ্যুত্থানে এদেশের আপামর ছাত্র-জনতা রাজপথে নামে এবং স্বৈরাচারী শাসনের অবসান ঘটায়। তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এদেশের ইতিহাসে সর্বাপেক্ষা গ্রহণযোগ্য, অবাধ ও সুষ্ঠু নির্বাচন।

স্লোভেনিয়ার রাষ্ট্রদূত তোমাজ মেনসিন বলেন, বাংলাদেশে সর্বশেষ অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন আন্তর্জাতিকভাবে একটি গ্রহণযোগ্য নির্বাচন। ইউরোপীয় ইউনিয়নসহ বিশ্বের বিভিন্ন দেশের নির্বাচনী পর্যবেক্ষক দল এই নির্বাচন পর্যবেক্ষণ করে। তিনি বলেন, স্লোভেনিয়া সরকার বাংলাদেশের সাথে অর্থনৈতিক ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণে আগ্রহী।

সাক্ষাতকালে তারা উভয়ই দুই দেশের মধ্যে সংসদীয় মৈত্রী গ্রুপ প্রতিষ্ঠা, সংসদীয় প্রতিনিধি দলের দ্বিপক্ষীয় সফর বিনিময়, রোহিঙ্গা সংকট এবং সমাধান, মুক্ত বাণিজ্য চুক্তি এবং ক্রীড়া ও সংস্কৃতির বিনিময়ের উপর গুরুত্বারোপ করেন।

স্পীকার এসময় বাংলাদেশের উপকূলীয় এলাকায় তেল ও গ্যাস সম্পদ অনুসন্ধান ও উত্তোলনে স্লোভেনিয়ার কোম্পানিকে আমন্ত্রণ করেন।
সাক্ষাতে স্লোভেনিয়ার দূতাবাস কর্মকর্তা এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews