ঢাকা, ১৮ নভেম্বর ২০২৬ খ্রি.
রাজধানীর তেজগাঁওয়ে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য সেবনকালে একজনকে গ্রেফতার করেছে ডিএমপির স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ)।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম-মোঃ ইউসুফ মল্লিক (৩৬)।
এসআরইউ সূত্রে জানা যায়, ঢাকা মহানগরের তেজগাঁও ও মিরপুর এলাকায় চাঁদাবাজ ও ছিনতাইকারী প্রতিরোধে মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত আনুমানিক ০৯:৩০ ঘটিকায় তেজগাঁও থানাধীন রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে এসআরইউর একটি দল। এ সময় মাদকদ্রব্য সেবনরত অবস্থায় ইউসুফ মল্লিককে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতের বিরুদ্ধে বরিশাল মুলাদী থানার একটি মামলায় অভিযোগপত্র বিজ্ঞ আদালতে দাখিল করা হয়েছে।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।