বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় সহিংসতা ও অগ্নিসংযোগ, হামলায় কৃষক দল নেতা নিহত তেজগাঁওয়ে মাদকদ্রব্য সেবনকালে একজনকে গ্রেফতার করেছে এসআরইউ মিরপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের পাঁচ নেতা গ্রেফতার ভাটারা থানা পুলিশের পৃথক অভিযান: বসুন্ধরা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক নেতাসহ গ্রেফতার ২ ত্রয়োদশ জাতীয় সংসদের বাল্যবিবাহ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ক সাব কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত গোয়েন্দা মিরপুর বিভাগের অভিযানে ২ কেজি ২৯০ গ্রাম গান পাউডারসহ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের তিনজন গ্রেফতার সংসদ ভবনে সৌরবিদ্যুৎ স্থাপনের উদ্যোগ, পঞ্চম অধিবেশনের আগেই চালুর সিদ্ধান্ত রামপুরায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ছয় নেতাকর্মী গ্রেফতার জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদককে গ্রেফতার করেছে এসআরইউ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯৫৪ মামলা

গোয়েন্দা মিরপুর বিভাগের অভিযানে ২ কেজি ২৯০ গ্রাম গান পাউডারসহ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের তিনজন গ্রেফতার

  • প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

ঢাকা, ১৮ নভেম্বর ২০২৬ খ্রি.

রাজধানীতে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগে ২ কেজি ২৯০ গ্রাম গান পাউডারসহ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা মিরপুর বিভাগ।

গ্রেফতারকৃতরা হলো-১। মোঃ মামুন অর রশীদ (২৭) ২। ইব্রাহিম হোসেন মুন (৫০) ও ৩। মেঘলা মিলি (৪১)।

গোয়েন্দা মিরপুর বিভাগ সূত্রে জানা যায়, আগামী ডিসেম্বর মাসে দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে একটি সংঘবদ্ধ চক্র নাশকতার পরিকল্পনা করছে- এমন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা মিরপুর বিভাগের নজরদারি বৃদ্ধি করা হয়। সম্প্রতি সাংবাদিক জুলকারনাইন সায়েরের প্রকাশিত একটি অডিওর সূত্র ধরে গোয়েন্দা কার্যক্রম জোরদার করা হয়। ওই অডিওতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের নাশকতা ও অরাজকতা সৃষ্টির পরিকল্পনার বিষয়ে আলোচনা উঠে আসে বলে জানা যায়।

এরই ধারাবাহিকতায় (১৭ নভেম্বর) রাত আনুমানিক ১১:০০ ঘটিকায় গোয়েন্দা মিরপুর বিভাগের একটি দল মিরপুর-১০ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের সাবেক শিক্ষার্থী ও ছাত্রলীগের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক মোঃ মামুন অর রশীদকে ২ কেজি ২৯০ গ্রাম গান পাউডারসহ গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে গোয়েন্দা মিরপুর বিভাগের একটি টিম মিরপুর এলাকায় অভিযান পরিচালনা করে ইব্রাহিম হোসেন মুন ও মেঘলা মিলিকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামুন অর রশীদ জানায়, ঢাকাসহ মিরপুরের বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনায় অগ্নিসংযোগ, নাশকতা এবং জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে মেহেরপুরের ছাত্রলীগের এক পদধারী নেতার মাধ্যমে সীমান্তবর্তী এলাকা থেকে তিনি গান পাউডার সংগ্রহ করে। পরবর্তীতে মিরপুর ছাত্রলীগের এক নেতার মাধ্যমে ইব্রাহিম হোসেন মুন ও যুবলীগ নেত্রী মেঘলা মিলির কাছে হস্তান্তরের উদ্দেশ্যে গান পাউডার ঢাকায় নিয়ে আসে। এ কাজে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক কেন্দ্রীয় নেতা হোয়াটসঅ্যাপের মাধ্যমে সমন্বয় করে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews