ঢাকা, ১৭ নভেম্বর ২০২৬ খ্রি.
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে গত ২৪ ঘন্টায় ২৯৫৪ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ১৩টি বাস, ১টি ট্রাক, ২টি কাভার্ড ভ্যান, ৯টি সিএনজি ও ৪৬টি মোটরসাইকেলসহ মোট ১৩৬টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ৯টি বাস, ৫টি ট্রাক, ৩টি কাভার্ড ভ্যান ১২টি সিএনজি ও ৮৮টি মোটরসাইকেলসহ মোট ১৬৮টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ২০টি বাস, ২টি ট্রাক, ২০টি কাভার্ড ভ্যান, ৬৭টি সিএনজি ও ১৯০টি মোটরসাইকেলসহ মোট ৩৫৭টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৩১টি বাস, ৪২টি ট্রাক, ৪০টি কাভার্ডভ্যান, ৬১টি সিএনজিসহ ও ১৪৯টি মোটরসাইকেলসহ মোট ৪৩৯টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১১টি বাস, ৩টি ট্রাক, ৭টি ক্যাভার্ডভ্যান, ৫৭টি সিএনজি ও ১২৬টি মোটরসাইকেলসহ মোট ২৬৫টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ২৬টি বাস, ২৩টি ট্রাক, ৩৬টি কাভার্ড ভ্যান, ৬৪টি সিএনজি ও ৩০১টি মোটরসাইকেলসহ মোট ৫৫৫টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৪২টি বাস, ১৫টি ট্রাক, ২৬টি ক্যাভার্ডভ্যান, ৮৮টি সিএনজি ও ১৭৪টি মোটরসাইকেলসহ মোট ৪৫০টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ১০১টি বাস, ১২টি ট্রাক, ৩১টি কাভার্ডভ্যান, ৮১টি সিএনজি ও ১৬০টি মোটরসাইকেলসহ মোট ৫৮৪টি মামলা হয়েছে।
এছাড়াও অভিযানকালে ৭৬৭টি গাড়ি ডাম্পিং ও ৫১১টি গাড়ি রেকার করা হয়েছে।