বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রামপুরায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ছয় নেতাকর্মী গ্রেফতার জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদককে গ্রেফতার করেছে এসআরইউ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯৫৪ মামলা সরকারের উন্নয়ন কাজে স্বচ্ছতা ও জবাদিহিতা নিশ্চিত করা সংসদ-সদস্যদের সাংবিধানিক দায়িত্ব—স্পীকার বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির আয়োজনে সমাবেশে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন জাতীয় সংসদের হুইপ এ্যাড. এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, এমপি মিরপুর থানা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৬ সদস্যসহ গ্রেফতার ৫০ বাংলাদেশ জাতীয় সংসদের ‘ই-বাংলাদেশ পার্লামেন্ট’ প্রকল্প বাস্তবায়ন কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত ডেপুটি স্পিকারের সঙ্গে ১৪৮ সদস্যের শিক্ষক-শিক্ষার্থী প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ যাত্রাবাড়ীতে ছিনতাইয়ের চেষ্টাকালে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে এসআরইউ যাত্রাবাড়ীতে বাসের ভেতর জিম্মি দুই যাত্রী ট্রাফিক পুলিশের তৎপরতায় উদ্ধার, গ্রেফতার এক

ডেপুটি স্পিকারের সঙ্গে ১৪৮ সদস্যের শিক্ষক-শিক্ষার্থী প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

শিক্ষার্থীদের উদ্দেশে ডেপুটি স্পিকার: ‘তোমরাই আগামী দিনের নেতৃত্ব দেবে, গড়ে তুলবে মানবিক বাংলাদেশ’

ঢাকা, ১৭ নভেম্বর ২০২৬:

বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব জি. কে. গউছের নির্বাচনী এলাকার ১৪৮ সদস্যবিশিষ্ট শিক্ষক-শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল।

মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে ডেপুটি স্পিকার শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে আন্তরিক কুশল বিনিময় করেন এবং তাঁদের শিক্ষা, ভবিষ্যৎ পরিকল্পনা ও সার্বিক খোঁজখবর নেন।

এ সময় ডেপুটি স্পিকার বলেন, বাংলাদেশ জাতীয় সংসদ ভবন দক্ষিণ এশিয়ার অন্যতম নান্দনিক ও আধুনিক স্থাপত্য নিদর্শন। বিশ্বখ্যাত মার্কিন স্থপতি লুইস আই কান এর নকশা প্রণয়ন করেন। তিনি সংসদ ভবনের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে বলেন, জাতীয় সংসদ গ্রন্থাগারে শত বছরের পুরোনো বই, গুরুত্বপূর্ণ নথিপত্র এবং পাকিস্তান আমলের বিভিন্ন ঐতিহাসিক দলিল সংরক্ষিত রয়েছে। দেশ-বিদেশের বহু গবেষক তাঁদের গবেষণার প্রয়োজনে এসব মূল্যবান তথ্য ও দলিল ব্যবহার করতে এখানে আসেন।

শিক্ষার্থীদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্যে ডেপুটি স্পিকার বলেন, “তোমরাই আগামী দিনের নেতৃত্ব দেবে এবং দেশ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তোমাদের মধ্য থেকেই ভবিষ্যতে ডাক্তার, বিসিএস কর্মকর্তা, প্রকৌশলী, আইনজীবী ও সংসদ সদস্য তৈরি হবে। তাই নিয়মিত মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে। মা-বাবার মুখ উজ্জ্বল করার পাশাপাশি অধ্যবসায়, সততা ও নিষ্ঠার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। দেশকে এগিয়ে নিতে এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে। তোমাদেরই আগামীর মানবিক বাংলাদেশ গড়ে তুলতে হবে।”

জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব জি. কে. গউছের প্রতি আন্তরিক প্রশংসা ব্যক্ত করে ডেপুটি স্পিকার বলেন, “আপনাদের প্রাণপ্রিয় নেতা, জাতীয় সংসদের হুইপ জি. কে. গউছ অত্যন্ত ভালো মনের মানুষ। তিনি আমাদের অত্যন্ত প্রিয় একজন ব্যক্তিত্ব। অনেক কষ্ট করে তিনি আপনাদের সংসদ ভবন পরিদর্শনের সুযোগ করে দিয়েছেন। আপনারা বর্তমানে যে কক্ষে অবস্থান করছেন, এটি সংসদ সদস্যদের শপথ গ্রহণের কক্ষ। এখানে আসতে পারা আপনাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয়। এই সংসদ আপনাদেরই সংসদ। আমি আশা করি, আপনাদের মধ্য থেকেই একদিন অনেকে দেশ গড়ার প্রত্যয় নিয়ে জাতীয় সংসদে নেতৃত্ব দেবেন।”

শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের মেধা বিকাশের ওপর গুরুত্বারোপ করে ডেপুটি স্পিকার শিক্ষকদের উদ্দেশে বলেন, শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় সংসদে একদিন রচনা প্রতিযোগিতার আয়োজন করা যেতে পারে। এ প্রতিযোগিতার বিজয়ীদের হাতে নিজে পুরস্কার তুলে দেওয়ার আগ্রহও প্রকাশ করেন তিনি। পাশাপাশি তিনি বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ এবং শিক্ষার্থীদের বহুমুখী প্রতিভার বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ জন্য উপযুক্ত শিক্ষার পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি শিক্ষকদের পেশাদারিত্ব, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে ভূমিকা পালন করতে হবে।

সৌজন্য সাক্ষাৎ শেষে শিক্ষক-শিক্ষার্থীরা ডেপুটি স্পিকারের সঙ্গে ফটোসেশনে অংশ নেন। সংসদ ভবন পরিদর্শনের এমন সুযোগ করে দেওয়ায় তাঁরা ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এবং জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব জি. কে. গউছের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় শিক্ষক-শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবন, সংসদ গ্রন্থাগার, প্রধানমন্ত্রীর কার্যালয়, বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিআইপি কার্যালয় এবং জাতীয় সংসদের কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করার সুযোগ পান। দেশের সর্বোচ্চ আইনসভা সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের এ সুযোগ তাঁদের মধ্যে ব্যাপক আনন্দ, উচ্ছ্বাস ও আগ্রহের সৃষ্টি করে।

অনুষ্ঠানে জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews