বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
রামপুরায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ছয় নেতাকর্মী গ্রেফতার জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদককে গ্রেফতার করেছে এসআরইউ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯৫৪ মামলা সরকারের উন্নয়ন কাজে স্বচ্ছতা ও জবাদিহিতা নিশ্চিত করা সংসদ-সদস্যদের সাংবিধানিক দায়িত্ব—স্পীকার বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির আয়োজনে সমাবেশে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন জাতীয় সংসদের হুইপ এ্যাড. এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, এমপি মিরপুর থানা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৬ সদস্যসহ গ্রেফতার ৫০ বাংলাদেশ জাতীয় সংসদের ‘ই-বাংলাদেশ পার্লামেন্ট’ প্রকল্প বাস্তবায়ন কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত ডেপুটি স্পিকারের সঙ্গে ১৪৮ সদস্যের শিক্ষক-শিক্ষার্থী প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ যাত্রাবাড়ীতে ছিনতাইয়ের চেষ্টাকালে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে এসআরইউ যাত্রাবাড়ীতে বাসের ভেতর জিম্মি দুই যাত্রী ট্রাফিক পুলিশের তৎপরতায় উদ্ধার, গ্রেফতার এক

বাংলাদেশ জাতীয় সংসদের ‘ই-বাংলাদেশ পার্লামেন্ট’ প্রকল্প বাস্তবায়ন কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

ঢাকা, ১৭ নভেম্বর ২০২৬:
বাংলাদেশ জাতীয় সংসদের ‘ই-বাংলাদেশ পার্লামেন্ট’ প্রকল্প বাস্তবায়ন কমিটির দ্বিতীয় সভা আজ সংসদ ভবনে অনুষ্ঠিত হয়েছে। কমিটির সভাপতি ও ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি, সভায় সভাপতিত্ব করেন।
সভায় কমিটির সদস্য হুইপ এ. বি. এম. আশরাফ উদ্দিন (নিজান), মীর আহমাদ বিনকাসেম, মোহাম্মদ নাজিবুর রহমান, লুৎফুল্লাহেল মাজেদ এবং আন্না মিন্জ অংশগ্রহণ করেন।
সভায় শুরুতে সভাপতি উপস্থিত সবাইকে স্বাগত জানান। পরে পূর্ববর্তী সভায় গৃহীত সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং এ বিষয়ে কমিটিকে অবহিত করা হয়। এ সময় সংসদীয় কার্যক্রমকে অধিকতর আধুনিক, গতিশীল ও প্রযুক্তিনির্ভর করে গড়ে তোলার লক্ষ্যে ‘ই-বাংলাদেশ পার্লামেন্ট’ প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রকল্পের কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়ন, বিভিন্ন উপাদানের মধ্যে সমন্বয় সাধন এবং প্রকল্পের আওতাভুক্ত কার্যক্রমের সুষ্ঠু বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় ইউএনডিপির প্রস্তাবনা, সম্ভাব্যতা সমীক্ষা (Feasibility Study) এবং কমিটির পর্যবেক্ষণের পরিপ্রেক্ষিতে সাউন্ড সিস্টেম প্রকল্পের দরপত্রে মনিটরের আকার ১০ থেকে ১৪ ইঞ্চি উল্লেখ থাকলেও তা কমপক্ষে ১৪ ইঞ্চি নির্ধারণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।
এ ছাড়া, ‘ই-বাংলাদেশ পার্লামেন্ট’ প্রকল্প বাস্তবায়নের লক্ষে দরপত্র আহ্বান এবং তিন বছর মেয়াদে প্রকল্পের সব কার্যক্রম সম্পন্ন করার যথাযথ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় আন্তর্জাতিক পরিমণ্ডলে গ্রহণযোগ্যতা ও মানদণ্ড বিবেচনায় একটি প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন প্ল্যান (Project Implementation Plan) প্রণয়নের লক্ষ্যে তিন সদস্যবিশিষ্ট একটি উপকমিটি গঠন করা হয়। কমিটির সদস্য লুৎফুল্লাহেল মাজেদ, মোহাম্মদ নাজিবুর রহমান ও আন্না মিন্জকে নিয়ে এ উপকমিটি গঠন করা হয়েছে। উপকমিটিকে প্রকল্পসংশ্লিষ্ট বিষয়গুলো বিস্তারিত পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশসহ একটি প্রতিবেদন মূল কমিটির কাছে উপস্থাপনের দায়িত্ব দেওয়া হয়েছে।
সভায় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews