ঢাকা, ১৭ নভেম্বর ২০২৬ খ্রি.
রাজধানীর মিরপুর মডেল থানা এলাকা থেকে নিষিদ্ধ সংগঠনের ৬ সদস্যসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ৫০ জনকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।
মিরপুর মডেল থানা সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান পরিচালনা করে নিষিদ্ধ সংগঠনের ৬ সদস্যসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ৫০ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।