ঢাকা, ১৬ নভেম্বর ২০২৬ খ্রি.
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ট্রাফিক পুলিশের নিয়মিত দায়িত্ব পালনকালে একটি বাসের ভেতর জিম্মি করে রাখা দুই যাত্রীকে উদ্ধারসহ বাসের সুপারভাইজারকে গ্রেফতার করেছে ডিএমপির ট্রাফিক-যাত্রাবাড়ী জোন।
গ্রেফতারকৃতের নাম- ১। মোঃ ইয়াসিন (৩২)।
যাত্রাবাড়ী ট্রাফিক জোন সূত্রে জানা যায়, সোমবার (১৬ নভেম্বর) দুপুর আনুমানিক ১:০০ ঘটিকায় ট্রাফিক পুলিশের দায়িত্ব পালনকালে যাত্রাবাড়ী এলাকায় তিশা পরিবহনের একটি বাসের কাগজপত্র যাচাইয়ের জন্য সংকেত দেয়। কাগজপত্র দেখতে চাইলে বাসের ভেতরে থেকে দুই যাত্রী ট্রাফিক পুলিশকে জানায় বাসের চালক, হেলপার ও সুপারভাইজার তাদের জিম্মি করে মুক্তিপণ হিসেবে ২০ হাজার টাকা দাবি করে। তাৎক্ষণিকভাবে দায়িত্বরত ট্রাফিক পুলিশ সুপারভাইজার ইয়াসিনকে গ্রেফতার করেন ও গাড়িটি হেফাজতে নেয়। এসময় বাসের চালক ও হেলপার কৌশলে পালিয়ে যায়।
গ্রেফতারকৃত ইয়াসিন ও হেফাজতে নেওয়া বাসটি আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য যাত্রাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।