কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের আমন্ত্রণে ১৬ থেকে ২০ নভেম্বর বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ
ঢাকা, ১৬ নভেম্বর ২০২৬:
কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন (সিপিএ) ইউকের আমন্ত্রণে ‘বাংলাদেশ ডেলিগেশন ভিজিট টু ওয়েস্টমিনস্টার’ কর্মসূচিতে অংশ নিতে বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনির নেতৃত্বে সংসদীয় প্রতিনিধিদল যুক্তরাজ্যের উদ্দেশ্যে আজ রাত ০১ঃ০০ ঘটিকায় ইকে ৫৮৫ ফ্লাইটযোগে ঢাকা ত্যাগ করেছে।
প্রতিনিধিদলের সদস্যরা হলেন—জাতীয় সংসদের হুইপ মোঃ আখতারুজ্জামান মিয়া, পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি জহরত আদিব চৌধুরী এবং সংসদ সদস্য মোঃ সেলিমুজ্জামান মোল্যা, মোঃ মতিয়ার রহমান, আব্দুল্লাহ আল আমিন, সাকিলা ফারজানা, সানসিলা জেবরিন ও মারদিয়া মমতাজ।
এছাড়া সফরসঙ্গী হিসেবে রয়েছেন জাতীয় সংসদের স্পীকারের একান্ত সচিব এ. বি. এম. রওশন কবীর।
আগামী ১৬ থেকে ২০ নভেম্বর যুক্তরাজ্য পার্লামেন্টে অনুষ্ঠিতব্য এ সফরে দুই দেশের সংসদীয় সম্পর্ক জোরদার, সংসদীয় কমিটি ব্যবস্থা, আইন প্রণয়ন প্রক্রিয়া ও সংসদীয় নজরদারি বিষয়ে অভিজ্ঞতা বিনিময় করা হবে।
এ সফরের মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাজ্যের সংসদীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের নতুন সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।