ঢাকা, ১৬ নভেম্বর ২০২৬ খ্রি.
রাজধানীর রূপনগর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের তিন নেতাকর্মী ও বঙ্গবন্ধু সৈনিক লীগের এক নেতাকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রূপনগর থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- মোঃ শাকিল হাসান আলিফ (২০), রূপনগর থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক; মোঃ নাহিদ ইসলাম (৩১), বঙ্গবন্ধু সৈনিক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক; গোলাম রাব্বি (২২) ও মোঃ জাহিদ (২৬), ছাত্রলীগ কর্মী।
রূপনগর থানা সূত্রে জানা যায়, সোমবার (১৬ নভেম্বর) ভোর আনুমানিক ৫টা ২০ মিনিটে রূপনগর থানাধীন রূপনগর ৮ নম্বর রোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
প্রাথমিকভাবে জানা যায়, গ্রেফতারকৃতরা রূপনগর থানাসহ ডিএমপির বিভিন্ন থানা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সরকারবিরোধী স্লোগান, ঝটিকা মিছিলসহ বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।