ঢাকা, ১৬ নভেম্বর ২০২৬ খ্রি.
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে গত ২৪ ঘন্টায় ২৭২৪ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৮টি বাস, ৯টি কাভার্ড ভ্যান, ৫টি সিএনজি ও ৪৩টি মোটরসাইকেলসহ মোট ১২৬টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১৬টি বাস, ১৮টি ট্রাক, ১টি কাভার্ড ভ্যান ৭টি সিএনজি ও ৭৫টি মোটরসাইকেলসহ মোট ১৭১টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৩টি বাস, ১১টি কাভার্ড ভ্যান, ৬৮টি সিএনজি ও ১২৬টি মোটরসাইকেলসহ মোট ২৬১টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৩৫টি বাস, ২০টি ট্রাক, ৪৩টি কাভার্ডভ্যান, ৬৭টি সিএনজিসহ ও ১৫০টি মোটরসাইকেলসহ মোট ৪৪৮টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৯টি বাস, ৩টি ট্রাক, ৩টি ক্যাভার্ডভ্যান, ৩৭টি সিএনজি ও ১৩২টি মোটরসাইকেলসহ মোট ২৪৪টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ২১টি বাস, ১৬টি ট্রাক, ২৫টি কাভার্ড ভ্যান, ৬৭টি সিএনজি ও ২৯৩টি মোটরসাইকেলসহ মোট ৫১৩টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ২৫টি বাস, ৭টি ট্রাক, ২০টি ক্যাভার্ডভ্যান, ৭৭টি সিএনজি ও ১৪৪টি মোটরসাইকেলসহ মোট ৪১৬টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৬০টি বাস, ২৮টি ট্রাক, ৩৪টি কাভার্ডভ্যান, ৭০টি সিএনজি ও ১৬৪টি মোটরসাইকেলসহ মোট ৫৪৫টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে ৭১৩টি গাড়ি ডাম্পিং ও ৩৮৮টি গাড়ি রেকার করা হয়েছে।
রবিবার (১৫ নভেম্বর) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।