ঢাকা, ১৬ নভেম্বর ২০২৬ খ্রি.
রাজধানীর লালবাগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের লালবাগ থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো-১। মোঃ সামিউল্লাহ (৬৬) ও ২। মোঃ ওয়াজির আহমেদ (৬৭)।
লালবাগ থানা সূত্রে জানা যায়, রবিবার (১৫ নভেম্বর) রাত আনুমানিক ০৯:০৫ ঘটিকায় লালবাগ থানাধীন সুবল দাস রোড এলাকা থেকে সামিউল্লাহকে এবং রাত আনুমানিক ১০:১৫ ঘটিকায় লালবাগ রোড এলাকা থেকে ওয়াজির আহমেদকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সামিউল্লাহ লালবাগ থানা আওয়ামী লীগের ২৩ নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক এবং ওয়াজির আহমেদ একই থানার ২৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সহসভাপতি।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গত ১৩ নভেম্বর দুপুর আনুমানিক ০১:৩০ ঘটিকায় লালবাগ থানাধীন আজিমপুর এতিমখানা মার্কেটের সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে রাষ্ট্রবিরোধী মিছিলের আয়োজন, অর্থায়ন ও অংশগ্রহণের অভিযোগ রয়েছে ।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।