বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় সহিংসতা ও অগ্নিসংযোগ, হামলায় কৃষক দল নেতা নিহত তেজগাঁওয়ে মাদকদ্রব্য সেবনকালে একজনকে গ্রেফতার করেছে এসআরইউ মিরপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের পাঁচ নেতা গ্রেফতার ভাটারা থানা পুলিশের পৃথক অভিযান: বসুন্ধরা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক নেতাসহ গ্রেফতার ২ ত্রয়োদশ জাতীয় সংসদের বাল্যবিবাহ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ক সাব কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত গোয়েন্দা মিরপুর বিভাগের অভিযানে ২ কেজি ২৯০ গ্রাম গান পাউডারসহ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের তিনজন গ্রেফতার সংসদ ভবনে সৌরবিদ্যুৎ স্থাপনের উদ্যোগ, পঞ্চম অধিবেশনের আগেই চালুর সিদ্ধান্ত রামপুরায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ছয় নেতাকর্মী গ্রেফতার জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদককে গ্রেফতার করেছে এসআরইউ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯৫৪ মামলা

ভাঙ্গায় সহিংসতা ও অগ্নিসংযোগ, হামলায় কৃষক দল নেতা নিহত

  • প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:ফরিদপুরের ভাঙ্গায় সহিংসতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় রাজু মোল্লা (৩৪) নামে জাতীয়তাবাদী কৃষক দলের এক নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রাজু মোল্লা ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক। তিনি উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাতে হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় একদল লোক দেশীয় অস্ত্র প্রদর্শন করে আতঙ্ক সৃষ্টি করে। এ সময় মহাসড়কে থাকা তিনটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয় এবং স্থানীয় বিএনপির কার্যালয়ে ভাঙচুর চালানো হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পাশাপাশি ফরিদপুর-বরিশাল মহাসড়কে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকে।

বিএনপি ও কৃষক দলের নেতাদের অভিযোগ, সংঘর্ষ ও সহিংসতার একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন রাজু মোল্লাকে একা পেয়ে তার ওপর হামলা চালায়। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে সড়কে সৃষ্ট প্রতিবন্ধকতা সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আটকের জন্য অভিযান চলছে। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews