বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় সহিংসতা ও অগ্নিসংযোগ, হামলায় কৃষক দল নেতা নিহত তেজগাঁওয়ে মাদকদ্রব্য সেবনকালে একজনকে গ্রেফতার করেছে এসআরইউ মিরপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের পাঁচ নেতা গ্রেফতার ভাটারা থানা পুলিশের পৃথক অভিযান: বসুন্ধরা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক নেতাসহ গ্রেফতার ২ ত্রয়োদশ জাতীয় সংসদের বাল্যবিবাহ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ক সাব কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত গোয়েন্দা মিরপুর বিভাগের অভিযানে ২ কেজি ২৯০ গ্রাম গান পাউডারসহ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের তিনজন গ্রেফতার সংসদ ভবনে সৌরবিদ্যুৎ স্থাপনের উদ্যোগ, পঞ্চম অধিবেশনের আগেই চালুর সিদ্ধান্ত রামপুরায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ছয় নেতাকর্মী গ্রেফতার জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদককে গ্রেফতার করেছে এসআরইউ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯৫৪ মামলা

ভাটারা থানা পুলিশের পৃথক অভিযান: বসুন্ধরা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক নেতাসহ গ্রেফতার ২

  • প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

ঢাকা, ১৮ নভেম্বর ২০২৬ খ্রি.

রাজধানীর ভাটারা থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ককটেল বিস্ফোরণের পূর্ব মুহূর্তে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক এক নেতা এবং একাধিক মামলায় অভিযুক্ত অপর এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ডিএমপির ভাটারা থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো: ১। মোহাম্মদ দিপু তালুকদার বন্যা (২১) ও ২। মুফতি রুহুল আমিন (৬২)।

ভাটারা থানা সূত্রে জানা যায়, বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক ০৬:১৫ ঘটিকায় ভাটারা থানা পুলিশের একটি আভিযানিক দল বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে ককটেল বিস্ফোরণের পূর্ব মুহূর্তে মোহাম্মদ দিপু তালুকদার বন্যাকে হাতেনাতে গ্রেফতার করে। এ সময় তার হেফাজত হতে লাল ও হলুদ রঙের স্কচটেপ দ্বারা মোড়ানো দুইটি তাজা ককটেল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত দিপু তালুকদার বন্যা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ঢাকা মহানগর উত্তর-এর সাবেক সহ-সভাপতি।

ভাটারা থানা সূত্রে আরও জানা যায়, অপর এক পৃথক অভিযানে একই দিন সন্ধ্যা আনুমানিক ০৬:৩০ ঘটিকায় বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে মুফতি রুহুল আমিনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রুহুল আমিনের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews