বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদ জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ও প্রত্যাশা পূরণে কাজ করে যাচ্ছে – স্পীকার যাত্রাবাড়ীতে চাঞ্চল্যকর চুরির ঘটনায় স্বর্ণালংকার ও টাকা উদ্ধারসহ দুইজন গ্রেফতার স্পীকারের সাথে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার ধামইরহাটে নবমুসলিম পরিবারকে ‘ফিরোজ ও দোলা মানবকল্যাণ ফাউন্ডেশন’-এর সহায়তা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের চার নেতাকর্মীকে গ্রেফতার করেছে ডিএমপির লালবাগ থানা পুলিশ। স্পীকারের সাথে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত স্লোভেনিয়ার রাষ্ট্রদূত ভাঙ্গায় সহিংসতা ও অগ্নিসংযোগ, হামলায় কৃষক দল নেতা নিহত তেজগাঁওয়ে মাদকদ্রব্য সেবনকালে একজনকে গ্রেফতার করেছে এসআরইউ মিরপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের পাঁচ নেতা গ্রেফতার ভাটারা থানা পুলিশের পৃথক অভিযান: বসুন্ধরা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক নেতাসহ গ্রেফতার ২

স্পীকারের সাথে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

ঢাকা, ১৯ নভেম্বর, ২০২৬ খ্রিঃ

বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মালদ্বীপের শিউনীন রশীদ। আজ স্পীকারের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি বলেন, মালদ্বীপের সাথে বাংলাদেশের সৌহার্দপূর্ণ সম্পর্ক রয়েছে। জনগণের সাথে জনগণের সম্পর্ক এই দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নিয়েছে। তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে মালদ্বীপের রাষ্ট্রপতির উপস্থিতি দুই দেশের মধ্যকার সম্পর্ক আরও ঘনিষ্ঠ করেছে।

স্পীকার বলেন, দুই দেশের মধ্যে অভিন্ন সংস্কৃতির বন্ধন রয়েছে। মুসলিম ভ্রাতৃত্ববোধের ভিত্তি দুই দেশের জনগণকে উৎসাহিত করেছে। তিনি বলেন, দুই দেশের মধ্যে সংসদীয় মৈত্রী গ্রুপ প্রতিষ্ঠা ও সংসদীয় দ্বিপাক্ষিক সফর বিনিময় এই সম্পর্কের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ।

স্পীকার বলেন, বিগত আওয়ামী সরকারের স্বৈরাচারী শাসনের কারণে এদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ব্যাহত হয়। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদ জিয়াসহ এদেশের অধিকাংশ বিরোধী দলীয় নেতৃত্ব জেল, গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়। ‘২৪ এর জুলাই গণ অভুত্থানে এদেশের গগণতন্ত্রকামী জনগণ স্বৈরাচারী শাসনের অবসান ঘটায়। তিনি বলেন, বর্তমান জাতীয় সংসদ জনগণের আকাঙ্খা ও প্রত্যাশা পূরণে কাজ করছে।

তিনি আরও বলেন, বর্তমান সংসদে বিরোধী দল সক্রিয় ভূমিকা পালন করছে। এবারের সংসদের নারী সংসদ-সদস্যবৃন্দ অনেক বেশি প্রশিক্ষিত ও দক্ষ। জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে অনেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

মালদ্বীপের হাইকমিশনার শিউনীন রশীদ বলেন, বাংলাদেশ একটি মুসলিম অধ্যুষিত দেশ হওয়ায় এদেশের জনগণ ও মালদ্বীপের জনগণের মধ্যে অভিন্ন সংস্কৃতি ও সম্প্রীতির বন্ধন রয়েছে। প্রবাসী বাংলাদেশীরা মালদ্বীপের সংস্কৃতিতে খুব সহজেই মানিয়ে নিতে পারে।

সাক্ষাতকালে তারা উভয়েই দুই দেশের মধ্যে ক্রীড়া ও সাংস্কৃতিক বিনিময়, ককাস গঠন, পর্যটন শিল্পের বিকাশ ও সমৃদ্ধি এবং বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের উপর মত বিনিময় করেন।

স্পীকার এসময় মালদ্বীপের হাইকমিশনারকে আগামী সংসদ অধিবেশন পর্যবেক্ষণ করার আমন্ত্রণ জানান।

সাক্ষাতে মালদ্বীপের ডেপুটি হাইকমিশনারসহ দূতাবাস কর্মকর্তা এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews