ঢাকা, ১৯ নভেম্বর ২০২৬ খ্রি.
রাজধানীর যাত্রাবাড়ীতে একটি সিএনজি গ্যারেজ থেকে ২২ ভরি স্বর্ণালংকার ও ১ লাখ ৯০ হাজার টাকা চুরির ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যাত্রাবাড়ী থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো ১। মোঃ পাভেল ইসলাম ওরফে বুলেট (২৭) ২। মোছাঃ তানিয়া (২২)।
যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, গত ১৫ নভেম্বর ২০২৬ তারিখ যাত্রাবাড়ী থানাধীন হাজী দেলোয়ার হোসেন মোল্লার সিএনজি গ্যারেজ থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি হয়। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় একটি মামলা রুজু হয়। মামলার তদন্ত ও আসামিদের গ্রেফতারে যাত্রাবাড়ী থানা পুলিশের একটি আভিযানিক দল বুধবার (১৮ নভেম্বর) দুপুর ০১:০০ ঘটিকায় গাইবান্ধা সদর থানাধীন নিউমার্কেট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজত থেকে ১৪ ভরি ৫ আনা ৩ রতি ২ পয়েন্ট স্বর্ণালংকার, যার আনুমানিক বাজার মূল্য ৩২ লাখ টাকা এবং চোরাই নগদ ৯৭ হাজার টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।