বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদ জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ও প্রত্যাশা পূরণে কাজ করে যাচ্ছে – স্পীকার যাত্রাবাড়ীতে চাঞ্চল্যকর চুরির ঘটনায় স্বর্ণালংকার ও টাকা উদ্ধারসহ দুইজন গ্রেফতার স্পীকারের সাথে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার ধামইরহাটে নবমুসলিম পরিবারকে ‘ফিরোজ ও দোলা মানবকল্যাণ ফাউন্ডেশন’-এর সহায়তা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের চার নেতাকর্মীকে গ্রেফতার করেছে ডিএমপির লালবাগ থানা পুলিশ। স্পীকারের সাথে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত স্লোভেনিয়ার রাষ্ট্রদূত ভাঙ্গায় সহিংসতা ও অগ্নিসংযোগ, হামলায় কৃষক দল নেতা নিহত তেজগাঁওয়ে মাদকদ্রব্য সেবনকালে একজনকে গ্রেফতার করেছে এসআরইউ মিরপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের পাঁচ নেতা গ্রেফতার ভাটারা থানা পুলিশের পৃথক অভিযান: বসুন্ধরা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক নেতাসহ গ্রেফতার ২

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের চার নেতাকর্মীকে গ্রেফতার করেছে ডিএমপির লালবাগ থানা পুলিশ।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

ঢাকা, ১৯ নভেম্বর ২০২৬ খ্রি.

রাজধানীর লালবাগ এলাকায় অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের চার নেতাকর্মীকে গ্রেফতার করেছে ডিএমপির লালবাগ থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- ১। আওয়ামী মৎস্যজীবী লীগের সাবেক সভাপতি হাজী মেজবাহ উদ্দিন আহমেদ ওরফে মিজ্জু (৬২), ২। লালবাগ থানা আওয়ামী যুবলীগ নেতা মোঃ জালাল উদ্দিন (৪৫), ৩। লালবাগ থানা আওয়ামী যুবলীগ নেতা মোঃ আপেল মাহমুদ (৪২) ও ৪। লালবাগ থানা আওয়ামী যুবলীগ নেতা ও ২৬ নং ওয়ার্ড বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবিএম টিটু (৫৩)।

লালবাগ থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) রাত আনুমানিক ১২:১৫ ঘটিকা হতে ০১:৪৫ ঘটিকা পর্যন্ত লালবাগ থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

লালবাগ থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতরা গত ১৩ নভেম্বর ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ০১:৩০ ঘটিকায় আজিমপুর এতিমখানা মার্কেটের সামনে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ, যুবলীগ, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে রাষ্ট্রবিরোধী মিছিলের আয়োজনে অংশগ্রহণ এবং অর্থায়নে সহায়তা করেছিল।

গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews